শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » জনস্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা করতে করোনা মোকাবেলায় ব্যর্থ গণবিরোধী ফ্যাসিবাদী সরকার উচ্ছেদ করতে হবে : বাম জোট
প্রথম পাতা » ঢাকা » জনস্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা করতে করোনা মোকাবেলায় ব্যর্থ গণবিরোধী ফ্যাসিবাদী সরকার উচ্ছেদ করতে হবে : বাম জোট
বৃহস্পতিবার ● ১৭ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনস্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা করতে করোনা মোকাবেলায় ব্যর্থ গণবিরোধী ফ্যাসিবাদী সরকার উচ্ছেদ করতে হবে : বাম জোট

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় করোনা অতিমারি : সর্বজনের স্বাস্থ্য বিষয়ক কনভেনশন মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে জোট সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কনভেনশনে বিশেষজ্ঞ বক্তব্য রাখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা. রশীদ ই মাহাবুব, অধ্যাপক ডা. আবু সাঈদ, অধ্যাপক হারুন আর রশীদ, অধ্যাপক ডা. শাকিল আখতার, ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক ডা. লিয়াকত আলী, ডা. মুশতাক হোসেন, অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, ডা. লেলিন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী ডা. রফিকুল হাসান জিন্নাহ, ডা. মনীষা চক্রবর্তী, অনুজীব বিজ্ঞানী ডা. রুবায়েৎ হাসান তানভীর, অভিনু কিবরিয়া ইসলাম। উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. রওশন আরা, অধ্যাপক ডা. ফজলুর রহমান।
কনভেনশনে আরও বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী, ইউসিএলবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র হাবিব বসুনিয়া। উপস্থিত ছিলেন ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া।
নেতৃবৃন্দ বলেন, করোনা অতিমারিতে বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত। বাংলাদেশে ১৮ মার্চে করোনা শনাক্ত হয়, পরবর্তী তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে। সরকার এই মহামারি মোকাবিলায় শুরু থেকেই উদাসিনতা দেখিয়েছে, যে কারণে জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। করানা শনাক্তে পরীক্ষা কেন্দ্র দেশের জেলাগুলোতে ও স্থাপন করতে পারেনি। তাই ব্যাপক মানুষ করোনা সনাক্তের বাইরে থেকে গেছে এবং আক্রান্ত ব্যক্তি তা ব্যাপকভাবে ছড়িয়েছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ধরনের যাছাই-বাছাই ছাড়া করোনা টেস্টের জন্য নিম্নমানের হাসপাতালকে দায়িত্ব দিয়েছে। সেই হাসপাতালগুলো পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট ও সার্টিফিকেট দিয়েছে। যা স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে, মৃত্যুর কারণ হয়েছে। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যাপক দুর্নীতি অনিয়ম করে কোর্টি কোর্টি টাকা লুটপাট করেছে। সরকার এর দায় নেয়নি।
স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রণালয়ের চরম ব্যর্থতাকে প্রধানমন্ত্রী সফলতার সার্টিফিকেট দিয়ে দায়মুক্ত করেছে। লকডাউন দিয়ে তার দায় না নিয়ে তাকে সাধারণ ছুটি নাম দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছে। যার কারণে গরিব মানুষ কাজ হারিয়ে নিদারুণ অর্থকষ্টে পড়েছে। আর সরকার এর জন্য সহায়তামূলক পদক্ষেপ নিলেও তা জনগণের কাছে না পৌঁছে আওয়ামী লীগ দলীয় কর্মীরা লুটপাট করে নিয়েছে। কনভেনশনে বলা হয়, জনস্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা করতে করোনা মোকাবেলায় ব্যর্থ গণবিরোধী ফ্যাসিবাদী সরকার উচ্ছেদের বিকল্প নাই।
কনভেনশন থেকে টেস্টবৈরী পরিবেশের পরিবর্তে টেস্টবান্ধব পরিবেশ সৃষ্টি করে প্রতিদিন বিনামূল্যে কমপক্ষে এক লাখ টেস্ট করার উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়। কনভেনশনে মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব বাজায় রাখা জন্য ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
কনভেনশনে করোনা ভ্যাকসিন নিয়ে যে কোন ব্যবসায়ীক অপচেষ্ট রুখে দিয়ে বিনামূল্যে দেশের সকল মানুষকে করোনা ভ্যাকসিন সরবরাহ করতে হবে। কনভেনশনে ‘সকলের জন্য স্বাস্থ্য’ মডেল নির্মাণ করতে হবে যাতে সর্বজনের স্বাস্থ্য নিশ্চিত হয়। কনভেনশনে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য প্রশাসন পুনর্বিন্যাস করার দাবি জানানো হয়।





ঢাকা এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)