শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে হালদা পাড়ের যুবকের
প্রথম পাতা » চট্টগ্রাম » জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে হালদা পাড়ের যুবকের
বুধবার ● ২৩ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে হালদা পাড়ের যুবকের

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, স্টাফ রিপোর্টার :: দক্ষিন এশিয়ার একমাত্র মৎস্যপ্রজনন কেন্দ্র হালদা নদীর জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে হালদাপাড়ের কয়েকজন যুবকের। প্রশাসনের কাছে হালদা নদী থেকে মা-মাছ শিকারের তথ্য দেওয়ার ‘অপরাধে’ মাছচোর সিন্ডিকেটের নেতৃত্বে তাদের ওপর চলেছে হামলা। তাতে গুরুতর আহত হয়ে মৃত্যুর পথ থেকে ফিরে এসেছে এই কয়েকজন হালদাপ্রেমী যুবক। সেই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে এখন আবার তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমন অবস্থায় তারা ঘরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। এ নিয়ে থানায় অভিযোগ করার চার দিন পার হলেও পুলিশ পালন করছে নীরব ভূমিকা।
জানা গেছে, হাটহাজারীর উত্তর মদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তালুকদার বাড়ির ফজলুল করিম আদিল, সালমান, মনসুর আলম হালদা নদীর মা-মাছ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে মানুষকে সচেতন করার পাশাপাশি বেসরকারি এনজিও সংস্থা আইডিএফের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় তাদের উদ্যোগই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। এতে তারা মা-মাছ চোর সিন্ডিকেটের শত্রুতে পরিণত হন।গত ১ ডিসেম্বর রাতে মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দৌলত বাড়ির মফিজ সওদাগরের দুই ছেলে পলাশ( ৩৫) ও মঈনউদ্দীন (২৫), আবদুল মান্নানের দুই ছেলে সাকিব (২১) ও আসিফ (১৯), অছি মিয়া তালুকদার বাড়ির নুর আহমেদের ছেলে আইয়ুব আলী রাসেল (৪০), সালাউল্লা উকিল বাড়ির মোহাম্মদ আলীর ছেলে রাজু (২৬) এবং একই এলাকার রফিক ওরফে ভুট্টুসহ আরও কয়েকজন মিলে আদিল, সালমান ও মনসুরকে দেশীয় অস্ত্র দিয়ে মেরে গুরুতর আহত করেন।
২ ডিসেম্বর ঘটনার শিকার ফজলুল করিম আদিল বাদি হয়ে সিন্ডিকেট প্রধান পলাশসহ সাতজনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযুক্ত আসামিরা গ্রেফতার হলে কিছুটা স্বস্তি আসে এলাকায়।
তবে গত ১৪ ডিসেম্বর আসামিরা জামিনে বের হয়ে তাদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেয়। অন্যথায় তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এতে আদিল, মনসুর ও সালমান ঘরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরেদিন ১৫ ডিসেম্বর তারা তিনজনই জীবনের নিরাপত্তা চেয়ে হাটহাজারী মডেল থানায় আলাদা আলাদা জিডি করেন।
এদিকে আদিল মুঠো ফোনে জানান আমি, মনসুর ও সালমান হালদা নদীর জীববৈচিত্র্য প্রেম আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দেবে সেটা কল্পনা করিনি। আমাদের মেরে গুরুতর আহত করার পর আসামিরা গ্রেফতার হলে কয়েকটা দিন স্বস্তিতে ছিলাম। কিন্তু গত ১৪ ডিসেম্বর তারা জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। নয়তো মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রাণভয়ে এখন আমরা ঘরবন্দি হয়ে পড়েছি। কোথাও গেলে তাদের লোকেরা আমাদের অনুসরণ করে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘তাদের ওপর হামলায় আসামি গ্রেফতার করা হয়েছিল। আদালত আসামিদের জামিন দিলে তাতে আমাদের করার কিছু নেই। তাদের করা অভিযোগ তদন্ত করা হয়েছে। মাননীয় আদালত জানতে চাইলে আমরা তা জানাব।’





চট্টগ্রাম এর আরও খবর

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)