বুধবার ● ২৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » রাউজানে মধুবনের শো রুমে বিয়ার বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদন্ড
রাউজানে মধুবনের শো রুমে বিয়ার বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদন্ড
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান মুন্সিরঘাটা এলাকার মাদ্রাসা গেইটে মধুবনের শো রুমে এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ ২৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় এ দণ্ডাদেশ দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মো. শফিয়ার রহমান। অভিযানে জব্দকৃত ৫৭ ক্যান হান্টার বিয়ার ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের শাহ মুহাম্মদ চৌধুরী বাড়ির মৃত আবদুল লতিফের ছেলে।
এসময় জব্দকৃত এলকোহলযুক্ত হান্টার বিয়ার ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। আসামীকে কারাগারে প্রেরণের জন্য রাউজান থানায় সোপর্দ করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা