শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলনবিল থেকে চলতি মৌসুমে ত্রিশ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলনবিল থেকে চলতি মৌসুমে ত্রিশ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিল থেকে চলতি মৌসুমে ত্রিশ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা

ছবি : চলনবিলের মাঠ গুলোতে এভাবেই চলছে মধু সংগ্রহ।মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: বাংলাদেশের বৃহত বিল চলনবিল এখন মধুর বিলে পরিণত হয়েছে। চলনবিলের মাঠ গুলোতে এখন মাঘী সরিষার হলুদ ফুলের সমারোহ। দেখলেই চোখ জুড়িুয়ে যায়। হলুদ ফুলে-ফুলে, নেচে-নেচে, ছুটে-ছুটে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে খামারীদের মৌমাছি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চলনবিল এলাকা থেকে ত্রিশ কোটি টাকার মধু সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছেন এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামারীদের মৌবাক্সের মৌমাছি সরিষার ফুলে ফুলে ছুটে যে মধু সংগ্রহ করছে মৌখামারীরা সে মধুগুলি সংগ্রহ করছেন। এখনো বিক্রি খুব একটা শুরু হয় নি। ক্রেতার অপেক্ষায় দিন কাটাচ্ছেন মৌখামারীরা। মধু ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় থাকায় চলনবিল এলাকায় প্রচুর পরিমানে মধু উৎপাদন হলেও মৌচাষীরা অনেক সময় কাঙ্খিত লাভ করতে পারেন না। মধু প্রক্রিয়াজাত করণের ব্যবস্থা না থাকায় কম দামে হলেও স্থানীয় বাজারে মধু বিক্রি করতে বাধ্য হন খামারীরা। জানা গেছে, প্রতি বছর পৌষ মাসে চলনবিল এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বড়াইগ্রাম, গুরুদাসপুর, তাড়াশ, সিংড়া, উল্লাপাড়ার পশ্চিমাংশসহ এর আশপাশ এলাকার মাঠগুলো ছেয়ে যায় হলুদ সরিষা ফুলে। এসময় সরিষা ফুলের মধু সংগ্রহ করতে অগ্রহায়নের শেষ থেকে পাবনা নাটোর সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার মৌখামারীদের পাশাপাশি সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, গাজীপুর, রংপুর, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌখামারীরা মধু সংগ্রহের জন্য চলে আসেন চলনবিল এলাকার মাঠ গুলোতে। বিলে অস্থায়ী আবাস গড়ে তোলেন তারা। খামারের মৌবাক্স গুলো তারা সরিষা খেতের পাশে স্থাপন করেন এবং কয়েক দিন পর পর মধু সংগ্রহ করেন।
চাটমোহর-মান্নাননগর সড়কের ধরমগাছা গ্রামের পাশে মৌখামার স্থাপন করেছেন নাটোরের লালপুরের কদমছিলান গ্রামের আব্দুর রাজ্জাক এবং বড়াইগ্রামের কৃষ্ণপুর গ্রামের সুমন প্রাং। তারা জানান, প্রায় ৬৫ টি মৌবক্স রয়েছে আমাদের। মধু সংগ্রহ শুরু করেছি। তবে এখনো বিক্রি শুরু হয় নি। প্রতি কেজি মধু ২শ থেকে ৩শ টাকায় বিক্রি হয়। তবে এ বছর এখনো বাজার ঠিক হয়নি। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাভ করতে পারবো।
এ ব্যাপারে পাবনা মৌচাষী সমবায় সমিতির সভাপতি ও উত্তরবঙ্গ মৌচাষী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, এ বছর চলনবিল এলাকায় ৭০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা ফুল থেকে আমরা মধু সংগ্রহ করছি। প্রায় এক হাজার খামারী চলনবিলের বিভিন্ন মাঠে মধু সংগ্রহ করবেন। অনেকে ইতিমধ্যে সংগ্রহ শুরু করেছেন। প্রায় সারা দেশের খামারী চলনবিলে মধু সংগ্রহে আসেন। আমরা তাদের এলাকা ভাগ করে দেই। আশা করছি চলতি মৌসুমে চলনবিল এলাকা থেকে ৩০ কোটি টাকার মধু উৎপাদন সম্ভব হবে। বড় বড় মধু ক্রেতারা এখনো মধু কেনা শুরু করেন নি। ফলে ক্ষুদ্র খামারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

পাবনর সুজানগর ভূমি অফিসে বীর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

পাবনা :: পাবনার সুজানগর উপজেলা ভূমি অফিসে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এক এবং অভিন্ন এই চেতনাকে তুলে ধরতে আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী ফিতা কেটে এ কর্নারের উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুমসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম উক্ত কর্নার ঘুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র দেখেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে কল্পনা করা যায়না। সুতরাং কেবল বীর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার করে নয় মনেপ্রাণে বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)