বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » ৩০ ডিসেম্বর কালো দিবস পালন করবে বাম জোট
৩০ ডিসেম্বর কালো দিবস পালন করবে বাম জোট
ঢাকা :: সরকারের পদত্যাগের দাবিতে আগামী ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ পালনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
আজ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাম জোটের সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ক্ষমতাসীন দল পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে অবৈধভাবে পুনঃক্ষমতাসীন হয়েছে। অবৈধ এই সরকার গায়ের জোরে ক্ষমতাসীন রয়েছে। এ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই। সরকার পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান জানিয়ে নেতারা বলেন, যদি ব্যর্থ নির্বাচন কমিশন স্বেচ্ছায় পদত্যাগ না করে তবে রাষ্ট্রপতির কর্তব্য হবে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশনকে বরখাস্ত করা।
বাম জোটের নেতারা আগামী ৩০ ডিসেম্বর সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাসদের বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) মানস নন্দী, গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিরাজুম মুনীর ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।
সভা থেকে ৩০ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দেওয়া হয়। ওই দিন জেলায় জেলায় ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট।





তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের