শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গুলি করে কুকুর মারতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
রাউজানে গুলি করে কুকুর মারতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে গুলি করে কুকুরকে মারতে গিয়ে কুকুরসহ কোব্বাত হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, নিজের লাইসেন্স করা দু’নলা বিশিষ্ট বন্দুক দিয়ে গুলি করে কুকুরকে মারতে গিয়ে কুকুরসহ ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যবসায়ী কোব্বাত হোসেন রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া মদিনা আবাসিক এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। এই বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, নিজের লাইসেন্স করা দুই নলা অস্ত্র দিয়ে কুকুর মারতে গিয়ে তিনিও গুলিবিদ্ধ হয়। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাল শনিবার ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় কুকুরটিও মারা গেছে বলে জানিয়েছেন তিনি।





বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী