রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বোলডোজার দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে রুবাইয়াত নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ২৬ডিসেম্বর বিকালে মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অর্থদণ্ড প্রাপ্ত রুবাইয়াত দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে বোলডোজার দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে আসছিলেন। মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের আদর্শ পাড়ায় পাহাড় কাটছেন এমন তথ্যের ভিত্তিতে আমতলী ইউনিয়নের আদর্শপাড়ায় অভিযান পরিচালনা করা হয়।
পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি বলেন, ভবিষ্যতে পাহাড় কাটবেন না এ মর্মে মুচলেকা দেয়ার পর তাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা