শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ডিজিটাল পদ্ধতিতে সরকারি চাকুরীজীবিদের বেতন নির্ধারণ
প্রথম পাতা » জাতীয় » ডিজিটাল পদ্ধতিতে সরকারি চাকুরীজীবিদের বেতন নির্ধারণ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল পদ্ধতিতে সরকারি চাকুরীজীবিদের বেতন নির্ধারণ

---

অনলাইন ডেক্স :: সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে করে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের একটি স্বচ্ছ ও নির্ভুল ডাটাবেইজ তৈরি হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। এ ছাড়া কে কত বেতন পাবেন সেটা অনলাইনেই দেখা যাবে। এদিকে খুব শিগগিরই অষ্টম পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে। নতুন স্কেল অনুযায়ী কার কত বেতন হবে এটার জন্য ক্যালকুলেটর চেপে বের করার প্রয়োজন হবে না। কিংবা কাগজ কলম নিয়েও হিসাব করতে বসতে হবে না। নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশের পর অর্থবিভাগের ওয়েবসাইটে একটি নতুন পেজ খোলা হবে। যেখানে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের পদবি, জাতীয় পরিচয়পত্র নম্বর, চাকরির গ্রেড, কর্মস্থল ইত্যাদি তথ্য প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে বেতন নির্ধারিত হবে। পরে এর একটি প্রিন্ট কপি হিসাবরক্ষণ কর্মকর্তারা সংরক্ষণ করবেন। এতে বেতন-ভাতা নির্ধারণ ও হিসাব-নিকাশ প্রক্রিয়া অত্যন্ত সহজ, স্বচ্ছ ও নির্ভুল হবে বলে মনে করে অর্থবিভাগ। বর্তমানে এ কাজের জন্য সফটওয়্যার তৈরির কাজ চলছে বলে জানা গেছে। অর্থবিভাগ সূত্র জানায়, এ বিভাগের সচিব মাহাবুব আহমেদ অর্থমন্ত্রীকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠালে তিনি তা অনুমোদন করেছেন। বর্তমানে সরকারের হাতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট কোনো ডাটাবেইজ নেই। এতে বেতন-ভাতা খাতে প্রতি বছর জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে হয় অনুমানের ওপর নির্ভর করে। ফলে অনেক সময় অর্থ বিভাগ নানা জটিলতায় পড়ে। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বেতন-ভাত নির্ধারণ করলে একটি স্বচ্ছ ও শক্তিশালী ডাটাবেইজ তৈরি হবে। বাজেট বরাদ্দ রাখতে সুবিধা হবে। যা পরবর্তীতে নির্বাচন কমিশনকেও প্রদান করা যাবে। এই ডাটাবেইজ ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রেও কাজে লাগবে। জানা গেছে, বর্তমান নিয়ম অনুযায়ী নতুন বেতন স্কেল কার্যকর হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের জন্য নির্দিষ্ট ফরম পূরণ করে প্রধান হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠাতে হয়। সেখান থেকে অনুমোদন পেয়ে তা অর্থ বিভাগে ফিরে আসে। এতে অনেক সময় বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি হয়। তথ্যবিভ্রাট হলে ফরম পূরণ করতে হয়। এতে একদিকে অতিরিক্ত সময়ক্ষেপণ হয়। পাশাপাশি অনেকেই ভোগান্তি ও হয়রানির শিকার হন। আর অনলাইন বা ডিজিটাল পদ্ধতি অনুসরণ করলে এ ধরনের ভোগান্তি বা হয়রানির কোনো সুযোগ থাকবে না। এর পাশাপাশি দেশের যেসব দুর্গম এলাকায় এখনো ইন্টারনেট পৌঁছায়নি সেসব এলাকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিকল্প ব্যবস্থা থাকবে বেতন-ভাতা নির্ধারণের।

এদিকে অর্থবিভাগের একটি সূত্র জানায়, অষ্টম পে-স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতিমূলক কাজ চলছে। এর অংশ হিসেবে বাস্তবায়ন বিভাগ একটি সারমর্ম তৈরি করছে। যা অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। আগামী ১৬ অক্টোবর তার দেশে ফেরার কথা। তিনি দেশে ফেরার পর ওই সারাংশ অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। তার অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর গেজেট প্রকাশ করে তা কার্যকর করা হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হতে আরও প্রায় দুই মাস লেগে যেতে পারে বল মনে করে অর্থবিভাগ।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)