বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক-১
খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক-১
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্র ও গুলি, লোহার তৈরী একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আটক করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। ৭ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আটক খজেন্দ্র ত্রিপুরা (৪০) মাটিরাঙ্গার তৈকাতাং হরিপুর্ন পাড়ার বাসিন্দা কিশোর চাঁন ত্রিপুরা ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭এর হাটহাজারী ক্যাম্পের একটি দল গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে র্যাবের ডিএডি মো. আব্দুল মবিন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, আটককৃত খজেন্দ্র ত্রিপুরাকে অস্ত্র মামলায় গেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব