বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
রাউজানে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাউজান পৌরসভা এলাকার ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠের গ্যালারী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহতের লাশের পাশে একটি থলেতে চিকিৎসার ব্যবস্থাপত্র ও ৩০ হাজার টাকা, মুঠোফোন ও একটি টর্চ লাইট পাওয়া গেছে। স্থানীয় জানান, নিহত ওই বৃদ্ধ অনেকদিন ধরে এখানে থাকতো। মাঝে মাঝে দিনমজুরি কাজ করতেন। তিনি মারা যাবার আগে বলেছিলেন তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার কোন স্বজন নেই। ধারণা করা হচ্ছে তিনি অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার দুপুরের পর তিনি মারা গেছেন। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।





মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত