শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে গৃহহীন ১২০ পরিবার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে গৃহহীন ১২০ পরিবার
বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে গৃহহীন ১২০ পরিবার

ছবি: সংবাদ সংক্রান্তষ্টাফ রিপার্টার :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১২০টি ভুমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘স্বপ্ননীড়’। উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের তত্ত্বাবধানে একযোগে উপজেলার বিভিন্ন স্থানে ১২০টি বাড়ির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতিটি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য থাকছে দুই কক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রঙিন টিনের দোচালা ও সেমিপাকা ঘর।
সম্প্রতি রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মাসুদ রানা গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের নাসিরাবাদ ও কাটাবাড়ি ইউনিয়নের দুধিয়া গ্রামে নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন এবং উপকার ভোগীদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, সহকারী কমিশনার (ভুমি) নাজির হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মাসুদ রানা বলেন, মুজিব শতবর্ষে ভুমিহীন-গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে ঘর নির্মাণ করা হচ্ছে। গোবিন্দগঞ্জ উপজেলাতেও ১২০টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য ১২০টি ঘর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। পরবর্তীতে এসব পরিবারকে ঘর প্রদানের পাশাপাশি আয়-রোজগারের জন্যও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন বলেন, উপজেলার জনপ্রতিনিধি, ভুমি ও প্রকল্প অফিসের সমন্বয়ে এই আশ্রয়ণ প্রকল্পে স্থান নির্বাচন করা হয় এবং উপজেলার ভুমিহীন ও গৃহহীনদের আবেদনের প্রেক্ষিতে তাদের মাঝে এ ঘর বরাদ্দ দেয়া হবে। ইতোমধ্যে তাদের তালিকা প্রায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২৩ তারিখে বাড়ির চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এর পর পরই এই উপজেলার সুবিধাভোগীদের মাঝে বাড়ির চাবি হস্তান্তর করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)