শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বেতবুনিয়ার একজন উচ্চ শিক্ষিত সমাজ সেবক জাকির হোসেন চৌধুরী
প্রথম পাতা » কৃষি » বেতবুনিয়ার একজন উচ্চ শিক্ষিত সমাজ সেবক জাকির হোসেন চৌধুরী
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতবুনিয়ার একজন উচ্চ শিক্ষিত সমাজ সেবক জাকির হোসেন চৌধুরী

---

ষ্টাফ রিপোর্টার :: (২৬ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.১০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়নের একজন উচ্চ শিক্ষিত সমাজ সেবক হিসেবে ধনী গরিব সবার কাছে প্রিয় পরিচিত মুখ মোঃ জাকির হোসেন চেীধুরী ৷
তিনি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মৃত হামিদুল হক চৌধুরী ও মৃত মাবিয়া খাতুনের সুযোগ্য উত্তরসুরী ৷
ব্যবসায়ী পিতা ও গৃৃহিনী মাতার সন্তান মোঃ জাকির হোসেন চৌধুরী বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসীন কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে বিএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে এমএসসি পাশ করেন ৷
ব্যক্তি জীবণে এক ছেলে ও এক মেয়ের পিতা, তিনি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেও পেশায় ব্যবসা ও সমাজসেবা হিসাবে গ্রহন করেছেন ৷
সমাজ সেবার প্রতি তীব্র আকর্ষণ ও শিক্ষার প্রতি প্রবল অনুরাগী তাই অংশু প্রু মারমা’র অনুরোধে ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে বিনাবেতনে দীর্ঘ ১৮ বছর যাবৎ খাসখালী জুনিয়র উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন ৷
একই সাথে সমাজসেবার প্লাটফর্ম হিসেবে নাম লেখেন রাজনীতিতে ৷ বর্তমানে রাঙামাটি জেলার কাউখালী উপজেলা শাখা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ৷ এর আগে তিনি কাউখালী উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়কের দায়িত্ব পালন করেন ৷
এলাকায় অত্যান্ত জনপ্রিয় মানুষটি নম্রভাষী মোঃ জাকির হোসেন চেীধুরী বলেন, “সাধারন মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো, যুবক ও যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার বেকারত্ব দূর করা, এলাকাবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, এলাকার জীবণযাত্রার মান উন্নয়ন করা, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা যাতে এলাকায় একজন ও নিরক্ষর না থাকে বা শিক্ষার্থীরা ঝরে না পরে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, জনসাধারনের স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটানো, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখা ইত্যাদি কয়েকটি বিষয়ের উপর সমাজে ও এলাকায় কাজ করতে বিশেষ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে আসা”৷
এছাড়া সমাজের মঙ্গলের জন্য কাজ করতে একটা রাজনৈতিক প্লাটফর্ম লাগে বলেন জাকির ৷
মোঃ জাকির হোসেন চেীধুরী রাজনীতিকে সমাজ সেবার প্লাটফর্ম হিসেবে নিলেও গত নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ কাউখালী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক থাকাকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিলে নিজের দলের নেতা বর্তমান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংশু প্রু মারমা’র অনুরোধে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জমা দেয়া মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন ৷
কিন্তু তিনি কাঊখালী উপজেলা আওয়ামীলীগ কমিটির কোন ধরনের মতামত ছাড়া  অংশু মারমা’র ভগনীপতিকে এবার বেতবুনিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছেন ৷
তিনি ক্ষোভের ও দুঃখের সহিত বলেন, বিএনপির নেতা কর্মীরা তার বিরুদ্ধে ৩১১,২৭৮ ও ২৮০ নং ৩টি মামলা দায়ের করেন ৷ যেগুলো পরবর্তীতে রাজনীতিক মামলা হিসেবে খারিজ করা হয় ৷
বেতবুনিয়া মডেল ইউনিয়ন এবং বেতবুনিয়া বাজার এলাকায় ঘুরে দেখা গেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জাকির হোসেন চেীধুরী’কে ইউনিয়নের চেয়ারম্যান পদে দেখতে চায় আওয়ামীলীগ দলীয় নেতা/কর্মীরা এবং সাধারন ভোটার ও এলাকাবাসী, কিন্তু তার দল উপজেলা আওয়ামীলীগ মোঃ জাকির হোসেন চেীধুরী’কে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন না দিয়ে তার স্থলে দলীয় কেউ নয় অথচ কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি’র ভগনীপতি বিএনপি পন্থীকে মনোনয়ন দিলে জনগণের শত অনুরোধ উপেক্ষা করে অংশু প্রু মারমার একক সিদ্ধান্তকে তিনি মেনে নিলেও শেষ পর্যন্ত পরিস্থিতি কি হবে বুঝা মুশকিল।

কিন্তু মোঃ জাকির হোসেন চেীধুরী’কে দল থেকে মনোনয়ন না দেওয়ায় এলাকার দলীয় নেতাকর্মীরা ও সাধারন জনগণ হতাশা প্রকাশ করেছেন, এবং মোঃ জাকির হোসেন চেীধুরী’কে ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য এলাকার মুরব্বীরা বারবার অনুরোধ করছেন যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়যুক্ত হয়ে এলাকার সাধারন জনগণের জন্য কাজ করেন ৷
মোঃ জাকির হোসেন চেীধুরী এবং তার সমর্থকরা এখনো আশা করছেন আসন্ন বেতবুনিয়া মডেল ইউনিয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসাবে পরিক্ষিত নেতা ও শিক্ষিত যোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান পদে মূল্যায়ন করে দলীয় মনোনয়ন তাকেই দেয়া হবে ৷
এ ব্যাপারে মোঃ জাকির হোসেন চেীধুরী’র সমর্থকরা এবং এলাকার সাধারন ভোটাররা কাউখালি উপজেলা আওয়ামীলীগ,জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন ৷





আর্কাইভ