শিরোনাম:
●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মারপিটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা : ইউপি সদস্য গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মারপিটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা : ইউপি সদস্য গ্রেফতার
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় মারপিটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা : ইউপি সদস্য গ্রেফতার

---ষ্টাফ রিপোর্টার :: ছেলেকে মারপিটের ঘটনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হানিফ মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে বাবা লুৎফর রহমান। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় ওই ইউনিয়নের বুলবুলির চর গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বাদী হয়ে ইউপি সদস্যকে প্রধান আসামি করে ওই মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, বুলবুলির চর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে হামিদুল, ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রফিকুল ইসলাম, একই পরিবারের হাছেন, শুককুর আলী, আসান আলী ও সাইদুল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলছড়ি থানা পুলিশ মৃত আঃ রহমানের ছেলে ফজলুপুর ইউপি সদস্য হানিফ মেম্বার (৪৮) কে গ্রেফতার করে। ইউপি সদস্যের ছোট ভাই হামিদুলসহ অপর আসামিরা পলাতক রয়েছেন।

মামলার বাদী লুৎফর রহমান জানান, তারা একই ভাগিশরীক। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার (১৮ জানুয়ারী) সকালে ইউপি সদস্য হানিফ মেম্বারের নেতৃত্বে আসসামীগণ তাদের বসতবাড়ীর আঙ্গিনায় প্রবেশ করে ছোট ভাইয়ের বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর এক ছোট ভাইয়ের বউ গালিগালাজ করতে নিষেধ করলে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। এ সময় তারা রড, কুড়াল দা ও লাঠি দিয়ে তার ছোট ভাই এবং ভাইয়ের বউকে এলোপাথারী মারধর করে এবং ছেলেকে দা দিয়ে কুপিয়ে মাথায় জখম করে বলে অভিযোগ করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, খরব পেয়ে বাদী লুৎফর রহমান এসে ছোট ভাই, ভাইয়ের বউ ও ছেলেকে গুরুত্বর দেখে হাসপাতালে নেয়ার জন্য নৌঘাটে পৌছা মাত্র ইউপি সদস্য হানিফ মেম্বারের নেতৃত্বে আসামীরা পথরোধ করে ইউপি সদস্য হানিফ মেম্বারের বাড়িতে আটকে রেখে আবারও মারধর করে ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, মামলার এজাহারভুক্ত একজন আসামি ইউপি সদস্যকে গ্রেফতার করে আজ শুক্রবার ২২জানুয়ারী আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)