শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জমিসহ ঘর পেল ১২০ পরিবার
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জমিসহ ঘর পেল ১২০ পরিবার
শনিবার ● ২৩ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে জমিসহ ঘর পেল ১২০ পরিবার

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: মুজিব বর্ষ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ভূমি ও গৃহহীন ১২০ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া জমিসহ গৃহ উপহার। আজ শনিবার ২৩ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে আনুষ্ঠানিকভাবে ওই পরিবারগুলোর হাতে জমিসহ ঘরের দলিল তুলে দেয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জমি ও গৃহ প্রদান’ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ^নাথে জমিসহ গৃহ উপহার পাওয়া ১২০জনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ১জন, প্রতিবন্ধি ১জন, বিধবা ১৫জন, স্বামী পরিত্যক্তা ১৩জন, ভিক্ষুক ৩জন, শ্রমিক ও কৃষক পেশাজীবী ৮৭জন।
বিশ^নাথে ‘জমি ও গৃহ প্রদান’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী রিপন কুমার দাশ, জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কায়েদে আজম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্নালী পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ^নাথ থানার ওসি শামীম মুসা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবদুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, খাদ্য কর্মকর্তা মনধন চন্দ্র দাস, পল্লী বিদ্যুতের বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, সাংবাদিক কামাল মুন্না, বদরুল ইসলাম মহসিন প্রমুখ।

বিশ্বনাথে শিক্ষানুরাগী জমির আহমদ স্মরণে শোকসভা-মিলাদ মাহফিল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব জমির আহমদ স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ২৩ জানুয়ারি দুপুরে উপজেলার কাইয়াকাইড় (নতুন বাজার) বাজারস্থ জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও মরহুম জমির আহমদের ছেলে মঞ্জুর আহমদের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি-১ ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, সহ-সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হামিদ, বর্তমান চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবদুল হাই মোশাহীদ, আল্লামা ফুলতলী রহ. এর নাতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুর রহমান শহীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির হোসেন, সাবেক ছাত্র নেতা জুবায়ের আহমদ শাহীন, শামসুল ইসলাম মিলন, জুয়েল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফি আহমদ আকরামিন, মোসাদ্দেক আহমদ, এসএসসি পরীক্ষার্থী রাহিম আহমদ, ৯ম শ্রেণির শিক্ষার্থী সাজেদা বেগম। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইমামুল হক মিলন ও আয়শা আহমদ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল ইসলাম।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য লুৎফুর রহমান, আহমদ আলী মেম্বার, ফারুক আহমদ মেম্বার, মামুন আহমদসহ এলাকার মুরব্বী, বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে ৪ জুয়াড়ি গ্রেফতার

বিশ্বনাথ :: জুয়া খেলার উপকরণসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। গতকাল শুক্রবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নের ফাটাবিল হাওরে (ওয়াব আলীর বাড়ির দক্ষিণে) অভিযান চালিয়ে এ জুয়াড়িদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মনোহরপুর গ্রামের মৃত ছবর আলীর ছেলে গবীর উল্লাহ (৬৫), উপজেলার নতুনবাজারের আরশ আলীর ছেলে শাহজাহান আহমদ (৫০), পালেরচক গ্রামের রাশিদ আলীর ছেলে রহিম আলী (৫৫) ও বিলপাড় গ্রামের মৃত ইস্কান্দার আলীর ছেলে আশক আলী (৫০)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ, নগদ ৩ হাজার ৫৯০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
অভিযানকালে তাদের অন্য সহযোগী খাজান্সির নোয়াগাও গ্রামের আঙ্গুর মিয়া (৫০), রগুপুর গ্রামের হান্নান (৫০) ও বিলপাড় গ্রামের চিটাগাঙ্গী (৩৫)-সহ অজ্ঞাত আরো ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এই ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে বলে তিনি জানান।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা
ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে
বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

আর্কাইভ