শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » কৃষি » মধ্য প্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে আত্রাইয়ের মাটিতে
প্রথম পাতা » কৃষি » মধ্য প্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে আত্রাইয়ের মাটিতে
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্য প্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে আত্রাইয়ের মাটিতে

ছবি: সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর আমেরিকা ও মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে চাষকৃত ফসল স্কোয়াশ বাংলাদেশের মাটিতে চাষ করে ব্যাপক সফল হয়েছেন উত্তরাঞ্চলের শষ্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাবু ও শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষক নাহিদ হোসেন। স্কোয়াশ সবজি এই প্রথম বারের মতো এ উপজেলায় চাষ হচ্ছে। শীতকালীন এই সবজি আবাদ করে মাত্র তিন মাসেই লাভের আশা করছে কৃষক। এর সাথে সাথে উপজেলার কৃষিতে যোগ হলো আরেকটি নতুুুন সবজি স্কোয়াশ।

স্কোয়াশ কুমড়ার একটি ইউরোপীয় জাত, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং ডায়াবেটিস, ক্যানসার ও হার্টের রোগীদের জন্য খুবই উপকারী। স্কোয়াশ মূলত উত্তর আমেরিকা ও মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে চাষ হয়ে থাকে। স্কোয়াশ অনেকটা দেখতে শশা আকৃতির। এটি শশার মতো লম্বা হলেও রং মিষ্টি কুমড়োর মতো। উচ্চ ফলনশীল জাতের এ সবজি ভাজি, মাছ ও মাংসের তরকারিতে রান্নার উপযোগী, সুস্বাদু ও পুষ্টিকর। এছাড়া এটি সালাদ হিসেবেও খাওয়া যায়।

এ নিয়ে কৃষক বাবু ও নাহিদ হোসেনে বলেন, স্কোয়াশ আবাদের সুবিধা হচ্ছে অল্প সময়ে এবং সাশ্রয়ী মূল্যে ফসল উৎপাদন করা যায়। তাছাড়া এক বিঘা জমিতে যে পরিমাণ কুমড়া লাগানো যায় তার চেয়ে দ্বিগুণ স্কোয়াশ লাগানো সম্ভব। পূর্ণবয়স্ক একটি স্কোয়াশ গাছ অল্প জায়গা দখল করে। স্কোয়াশের একেকটি গাছের গোড়ায় ৮ থেকে ১২টি পর্যন্ত ফল বের হয়। কয়েকদিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয় এটি। বাজারে প্রতি কেজি স্কোয়াশ বিক্রি হচ্ছে ৪০ টাকা। স্কোয়াশ দেখতে অনেকটাই লাউ আকৃতির। উচ্চ ফলনশীল এই জাতের ফসল ভাজি, মাছ ও মাংসের সঙ্গে রান্না করে খাওয়া যায়। এটা খেতেও সুস্বাদু। বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টে সবজি এবং সালাদ হিসেবে এর ব্যাপক চাহিদা রয়েছে।

দেশের উচ্চ ফলনশীল ফসলের চেয়েও কয়েকগুণ বেশি উৎপাদন করে সাড়া ফেলে দিয়েছেন আত্রাই উপজেলার ভবানীপুরের এ কৃষক। তিন মাসে এ ফসল আবাদ করে তিনি খরচ বাদে হাজার হাজার টাকা আয় করার আশা করছেন।

বাজার থেকে স্কোয়াশ সবজির বীজ সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে সামান্য জমিতে রোপন করেন কৃষক বাবু ও নাহিদ হোসেন। ওই আবাদে সফল হন তারা দু’জনই। পরবর্তীতে তারা দু’জনই বড় পরিসরে স্কোয়াশের চাষ করবেন বলে ভাবছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, স্কোয়াশ সবজি জাতীয় ফসল। যা কুমড়া ও ধুন্দল জাতীয় ফসলের ক্রস। দেশের প্রচলিত কোনও সবজির এমন উৎপাদন ক্ষমতা নেই। তাই এই স্কোয়াশ চাষ সম্প্রসারণ করা গেলে কৃষি অর্থনীতিতে বিরাট পরিবর্তন আসবে বলে মনে করছেন তিনি।
অপরাধ দমনে ‘জিরো ট্রলারেন্স’ নীতি অনুসরণ আত্রাই থানা পুলিশের
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে মাদক, সন্ত্রাস ও চুরি ঠেকাতে এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, আত্রাই উপজেলাকে মাদক-সন্ত্রাস, চুরি-ডাকাতি ঠেকাতে রাতে উপজেলার প্রতিটি হাট-বাজার, রেলওয়ে স্টেশন, জনসমাগম হয় এমন স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি দোকানের সামনে ও পেছনে বৈদ্যুতিক বাল্ব জালানোর আহব্বান জানানো হয়েছে। সেইসাথে বাজার গুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান ওসি। এক্ষেত্রে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিরাপত্তা নিশ্চিতে রোববার রাতে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয় । এছারাও উপজেলার প্রতিটি হাট-বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার বণিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, আ’লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ওসি তদন্ত মোজাম্মেল হক, ডিএসবি ওয়াজেদ আলী, আজিজুর রহমান পলাশ, আল-মুক্তার ,সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি/ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ