বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » অটোচালক হত্যাকান্ডের মূল আসামীসহ গ্রেফতার-৩
অটোচালক হত্যাকান্ডের মূল আসামীসহ গ্রেফতার-৩
স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার গোবিন্দগেঞ্জর অটোচালক হামিদুল হত্যাকান্ডের মূল আসামি সাইদুরসহ তিনজন গ্রেফতার ও ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার করেছে র্যাব-১৩ । মামলার প্রধান আসামি সাইদুর রহমানসহ, সাইফুর ইসলাম ও হাসিফুলের গ্রেফতার বিষয়ে বুধবার ২৭ জানুয়ারী দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১৩, রংপুর, গাইবান্ধা (সিপিসি-৩) ক্যাম্প গোবিন্দগঞ্জ থানার মামলা নং-২৭ এর তথ্য উদঘাটনের উদ্দেশ্যে তদন্ত শুরু করে। ২৭ জানুয়ারী ভোরে মূল আসামীসহ তিনজনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার করে র্যাব।
গত রবিবার ২৪ জানুয়ারী রাত ৯টার দিকে ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন নিহত হামিদুল। বাড়ির লোকজন বার বার তাঁর মোবাইল ফোনে কল করেও ফোনটি বন্ধ পায়। অনেক খোজাখুঁজির পর সোমবার (২৫জানুয়ারী) বিকেলে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মিয়াপাড়ার একটি পুকুরের কচুরীপানার নিচে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতের কপালে আঘাতের চিহ্ন ছিলো। দুস্কৃতিকারীরা অটোভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকান্ড সংঘঠিত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা