বৃহস্পতিবার ● ২৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ভিসি’র সাথে অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
চুয়েট ভিসি’র সাথে অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ভাইস চ্যান্সেলর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত সভাপতি আমিন মোহাম্মদ মুসা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মো. জিল্লুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিবুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শওকত আলী, দপ্তর সম্পাদক মো. রুবেল মাহমুদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সওকত হায়াত ওসমানী, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ এমরানুল হক, মোহাম্মদ ইউছুফ, প্রকৌশলী মো. শাহাদাত হোসেন আসিফ, প্রকৌশলী রনি দে এবং মো. রাশেদুল ইসলাম রানা।উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ২০২১-২২ কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চুয়েটের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে কর্মকর্তাদের একযোগে কাজ করার আহবান জানান।





হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন