শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » পৌরসভা নির্বাচনে মোরেলগঞ্জে হত্যার হুমকি ও কেন্দ্র দখলের আশংকা প্রার্থীদের
প্রথম পাতা » খুলনা বিভাগ » পৌরসভা নির্বাচনে মোরেলগঞ্জে হত্যার হুমকি ও কেন্দ্র দখলের আশংকা প্রার্থীদের
শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৌরসভা নির্বাচনে মোরেলগঞ্জে হত্যার হুমকি ও কেন্দ্র দখলের আশংকা প্রার্থীদের

ছবি: সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ পৗরসভা নির্বাচনের আর বাকি মাত্র ১ দিন। শনিবার অনুষ্ঠিত হবে ভোট। উৎসব ও উত্তেজনার মধ্য দিয়েই শেষ হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা। শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় নানা অভিযোগ উঠছে কাউন্সিলর প্রার্থীদের তরফ থেকে। প্রচারে বাঁধা, প্রার্থীতা প্রত্যাহার না করলে হত্যার হুমকী, হামলা পাল্টা হামলা, আচরণবিধি লংঘনসহ নানা ধরণের অভিযোগ আসছে ওয়ার্ডগুলো থেকে।

আজ বৃহস্পতিবার বেলা ১ টায় পৃথক পৃথক সংবাদিক সম্মেলনে প্রাণহানির আশংকা ও কেন্দ্র দখল হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. গিয়াস উদ্দিন তালুকদার। স্ত্রী ও ভাবিকে সাথে নিয়ে তিনি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। একই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী মো. নান্না শেখ, ১নং ওয়ার্ডের কাজী জাকির হোসেন বাচ্চুও সাংবাদিক সম্মেলন করে প্রার্থীকে মারপিট করা, হত্যার হুমকীসহ আচরণবিধি লংঘনের অভিযোগ উত্থাপন করেছেন প্রতিদ্বদ্বন্দী প্রার্থীদের বিরুদ্ধে।

এ ছাড়াও ২,৬,৭ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম মাসুম, আকতারুজ্জামান দুলাল ও মাষ্টার কামরুজ্জামান নাছির তাদের এলাকায় বহিরাগতদের আনাগোনা, কর্মী ও প্রার্থীকে মারপিট ও ভোটের দিনে কেন্দ্র দখল হয়ে যাওয়ার আশংকা ব্যাক্ত করেছেন।

এ সকল অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, অনেক অভিযোগ জমা হয়েছে। ব্যাবস্থাও নেওয়া হয়েছে। কেন্দ্র দখলের সম্ভাব্য অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেন্দ্র দখল তো দুরের কথা এবার একটি জাল ভোটের আশাও কেউ করতে পারবেনা।

এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনাপ্রতিদ্বব›দ্বীতায় নির্বাচিত হয়ে গেছেন।
শেষ মুর্হুতে প্রচারণায় উৎসবের শহর এখন মোরেলগঞ্জ, বাড়ছে উত্তেজনাও

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ পৗরসভা নির্বাচনের আর বাকি মাত্র ২ দিন। কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় গোটা পৌরসভা এখন উৎসবের শহরে পরিনত হয়েছে। আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র পদের জন্য নেই কোন হাক ডাক। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনাপ্রতিদ্বব›দ্বীতায় নির্বাচিত হয়ে গেছেন।

এখন প্রচার প্রচারনা চলছে শুধু কাউন্সিলর প্রার্থীদের। প্রভাবশালী প্রর্থীরা নিজনিজ এলাকা নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছেন। প্রদিদ্ব›দ্বী প্রার্থীরা সেখানে ঢুকতে পারেছননা। এর ফল ক্রমশ উত্তেজনাও বাড়ছে। থানা পুলিশের দেওয়া তথ্যমতে, সবকটি কেন্দ্রই ঝঝুকিপূর্ণ।

এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৫৪জন পুরুষ ও ১২জন নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন। গোটা পৌরসভায় ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ’। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪১৪ জন। সবচেয়ে বেশী প্রার্থী হয়েছেন ৩ নং ওয়ার্ডে। এখানে ভোটার ১৮২৪ জন। প্রার্থী হয়েছে ৮ জন।

ভোটারদের কাছে প্রার্থীদের দৌড় ঝাঁপ, পেষ্টার বিতরণ, মাইকং সবমিলিয়ে মোরেলগঞ্জ পৌরসভা এখন উৎসবের শহরে পরিনত হয়েছে। এখন পর্যন্ত বড় ধরণের সংঘাত, সংঘর্ষ বা মামলার ঘটনা ঘটেনি। তবে ২,৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ মনে করছেন অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা চলছে। কিছু অভিযোগ পেয়েছি তার সমাধানও হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)