শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: সংবাদ সংক্রান্তআকতার হোসেন, চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :: মিরসরাইয়ের হিঙ্গুলীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম মোহাম্মদ জাবের হোসেন। তার বয়স হয়েছিল আড়াই বছর।
আজ ২১ ফেব্রুয়ারী (রবিবার) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর গ্রামের মোস্তফা মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাবের ঐ বাড়ির রাজমিস্ত্রী আমজাদ হোসেন সুমনের পুত্র।
নিহতের কাকা ফোরকান আহমেদ বলেন, বাড়ির কাজ চলাকালীন আমার ভাতিজা জাবের সকাল থেকে আমাদের সাথে ছিলো। হঠাৎ তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখি। সেখান থেকে তাকে উদ্ধার করে শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সুমনের ২ ছেলে মেয়ের মধ্যে জাবের দ্বিতীয়।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, আমি এ বিষয়ে কিছু শুনি নাই।
শিশু জাবের এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাইয়ে মুজিব শতবর্ষ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

মিরসরাই :: মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুজিব শতবর্ষ রাত্রীকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত আটটায় খেলা উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওমর ফারুক ইমনের সঞ্চালনায় ও সভাপতি তোফায়েল আমিন মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্যাহ, আজাদ উদ্দিন, ফেনী কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি তৌহিদুল হক কোম্পানি, বিশিষ্ট সমাজসেবক আল নুর, অভিযান ক্লাবের সাবেক সভাপতি সোলেমান উদ্দিন বাদশা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান, রফিক সোহেল, আরিফুর রহমান, মোহাম্মদ নাঈম, মারিফুল মুহিন প্রমুখ।

ফাইনাল খেলায় এ.এম ইয়াং স্টার-৭ বনাম পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার মাঝে খেলায় ১-০ গোল ব্যবধানে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জিতে এ.এম ইয়াং স্টার-৭।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)