শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গাইবান্ধায় এলাকাবাসির মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গাইবান্ধায় এলাকাবাসির মানববন্ধন
সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গাইবান্ধায় এলাকাবাসির মানববন্ধন

ছবি: সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: ফুলছড়ি উপজেলা আ’লীগের উপদেষ্টা ও ফজলুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লাল মিয়া সরকার হত্যাকান্ডে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে ফুলছড়ি উপজেলাবাসির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফজলুপুর ইউনিয়নের শতাধিক বিক্ষুব্ধ নারী-পুরুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচএম আশিকুর রহমান রকি, ফজলুুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, নিহত লাল মিয়ার ছেলে মুর্শিদ মিয়া, ছেলে বউ রিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, সদস্য লাল মিয়া সরকার ফজলুপুর ইউনিয়নে পর পর তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই জনপ্রিয়তা দেখে একটি প্রভাবশালী মহল গত ৯ ফেব্রুয়ারী সকালে নিজ বাড়ি থেকে ফুলছড়ি উপজেলা সদরে যাওয়ার পথে উড়িয়া ইউনিয়নের সাদেক খাঁ বাজারে দুই ইউপি সদস্য এনায়েত হোসেন ও সাদেক খাঁর নেতৃত্বে তাদের লোকজন ফজলুপুরের সাবেক ইউপি সদস্য লাল মিয়া সরকারের পথরোধ করে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় পরদিন নিহতের ছেলে মুরশিদ আলী বাদী ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে ফুলছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বক্তারা হত্যকান্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনদিনের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করা না হলে আগামী সোমবার ফুলছড়ি উপজেলা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে বক্তারা ঘোষণা দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)