শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট কর্মচারী ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট কর্মচারী ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর
সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট কর্মচারী ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর

ছবি: সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কর্মচারীদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন কর্মচারী ক্লাবের ২০২১-২২ কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদায়ী কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ ফজলুল হক নবনির্বাচিত কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। আজ ২২ ফেব্রুয়ারি সোমবার সকালে উক্ত দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি (সোমবার), ২০২১ খ্রি. কর্মচারী ক্লাবের ২০২১-২২ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে মো. বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. শরীফ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী অন্যান্য হলেন সহ-সভাপতি হিসেবে মো. আজিজুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক মো. আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মো. জিহাদ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর কাদের সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু মনছুর এবং নির্বাহী সদস্য হিসেবে মো. আলমগীর, মো. জহিরুল ইসলাম, মো. সালাউদ্দীন আলম, মোহাম্মদ ফজলুল হক ও মো. মহসিন নির্বাচিত হয়েছেন।

প্রয়াত শিক্ষক অভিজিৎ হীরাকে স্মরণ করলো চুয়েট পরিবার

সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক প্রয়াত অভিজিৎ হীরাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চুয়েট পরিবার। আজ ২২ ফেব্রুয়ারি সোমবার ২০২১ সকাল ১১ টা বিশ্ববিদ্যালয়ের টিএসটি মিলনায়তনে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল আলম। শোকসভায় চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এ সময় চুয়েট পরিবারের সকল সদস্য শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত অভিজিৎ হীরার বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

প্রয়াত অভিজিৎ হীরার স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ডীনগণের পক্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ইটিই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.জি.এম. সাদিকুল ইসলাম, শহীদ মোহাম্মদ শাহ হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ইটিই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আজাদ হোসেন, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসা ও স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এটিএম শাহজাহান। স্মৃতিচারণের শুরুতে প্রার্থনা পরিচালনা করেন পিংকু ভট্টাচার্য্য।

এ সময় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “প্রয়াত অভিজিৎ হীরা ছিলেন শিক্ষার্থীবান্ধব শিক্ষক। একইসাথে একজন তরুণ ও মেধাবী গবেষক ছিলেন। তাঁর এই বিদায় চুয়েটের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।”





আর্কাইভ