বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে দায়িত্বপালনরত গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন হয়েছে।
আজ বুধবার ২৪ ফেব্রুয়ারী বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা হামলা, মামলা, গুম ও খুনের শিকার হচ্ছেন। এতে সাংবাদিকতা পেশা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে।
অবিলম্বে নোয়াখালীসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারসহ বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১