সোমবার ● ১৫ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে ১০০ পাউন্ডের কেক কাটা হচ্ছে
চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে ১০০ পাউন্ডের কেক কাটা হচ্ছে
সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে একশ পাউন্ডের কেক কাটা হচ্ছে। বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীর ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে রাখতে চুয়েট প্রশাসন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী ১৭ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই বিশাল কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া দিবসটি উপলক্ষ্যে চুয়েটের আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হবে। দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা, বিশেষ দোয়া-মোনাজাত ইত্যাদি।





চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন