শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ মার্চ ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » মুজিববর্ষে শপথ করি প্লাষ্টিক দুষণ রোধ করি
প্রথম পাতা » গাইবান্ধা » মুজিববর্ষে শপথ করি প্লাষ্টিক দুষণ রোধ করি
সোমবার ● ১৫ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুজিববর্ষে শপথ করি প্লাষ্টিক দুষণ রোধ করি

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ সোমবার কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দুষণ রোধ করি’। গাইবান্ধা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বি সার্কেল) ইলিয়াস টিপু, জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আব্দুস সালাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান, জেলা ক্যাব সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জন সচেতনার উপর সার্বিক গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধানগুলো সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

কাভার্ড ভ্যানের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের দক্ষিন বাসষ্টান্ড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু। আল-আমিন (৩৫) নিহত হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে পৌরশহরের দক্ষিন বাসষ্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিনের বাড়ি শিবগঞ্জে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জনান, মটরসাইকেল আরোহী পাম্প থেকে তেল নিয়ে রাস্তায় উঠার সময় কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)