শিরোনাম:
●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
রাঙামাটি, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কুড়িয়ে পাওয়া লাখ টাকার সোনার হার ফিরিয়ে দিলেন অটোরিক্সা চালক
প্রথম পাতা » চট্টগ্রাম » কুড়িয়ে পাওয়া লাখ টাকার সোনার হার ফিরিয়ে দিলেন অটোরিক্সা চালক
বৃহস্পতিবার ● ১৮ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুড়িয়ে পাওয়া লাখ টাকার সোনার হার ফিরিয়ে দিলেন অটোরিক্সা চালক

ইসমাইল হোসেনআকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের পশ্চিম বাড়িয়াখালীর অটোরিক্সা চালক চাঁন কাজি হাজী বাড়ির ইসমাইল হোসেন। তিনি কুড়িয়ে পাওয়া দেড় ভরি ওজনের সোনার হার ফিরিয়ে দিয়েছেন সোনার হারের মালিককে।
মঙ্গলবার ১৬ মার্চ সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের নন্দী গ্রামের দুবাই প্রবাসি আবদুল মোতালেব শাহীনের স্ত্রী রুমা তালুকদার ঝুলনপোল বাজারে এলে অসাবধানতাবশত লাখ টাকা মূল্যের দেড় ভরি ওজনের সোনার হারটি হারিয়ে যায়। বাজার করে বাড়ি ফিরে যাওয়ার পর দেখেন সোনার হারটি নেই তিনি আবার বাজারে এসে পাগলের মত সোনার হারটি খুঁজতে থাকেন।
ঝুলনপোল বাজারের পূর্বপ্রান্তের ব্রীজের পশ্চিম পাশে অটোরিক্সা চালক ইসমাইল হোসেন সোনার হার পেয়ে উপযুক্ত মালিক পেলে দেওয়া হবে বলে পাশ্ববর্তী ফার্মেসী মালিক শরিফকে জানিয়ে রাখেন। সকাল সাড়ে ১১ টায় প্রবাসীর স্ত্রী রুমা তালুকদার উপযুক্ত প্রমাণ দিলে অটোরিক্সা চালক সোনার হার ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। অটোরিক্সাচালক ইসমাইল হোসেন জানান, গত ৪ মাস যাবত তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।ইতিপূর্বে তিনি কুয়েতে ছিলেন। করোনা পরিস্থিতিতে চাকুরী হারিয়ে দেশে এসে অটোরিক্সা চালানো শুরু করেন। যার সোনার হার তাকে দিতে পেরে খুশি ইসমাইল। অন্যের জিনিসের প্রতি লোভ নেই বলেও জানান তিনি। প্রবাসীর স্ত্রী রুমা তালুকদার জানান, বর্তমান সমাজে এখনো ভালো মানুষ রয়েছে তার অন্যতম উদাহরণ অটোরিক্সা চালক ইসমাইল। তিনি চাইলে সোনার হার নাও দিতে পারতেন।
আমি তার সততায় মুগ্ধ হয়ে পুরস্কৃত করেছি।
কাটাছরা ইউনিয়নের কৃষকলীগ নেতা সেলিম উদ্দিন খাঁন বলেন, ইসমাইলের সততার এই দৃষ্টান্ত তরুণ প্রজন্মের জন্য আদর্শের প্রতীক হয়ে থাকবে। অটোরিক্সা চালক ইসমাইল যে সততা দেখিয়েছে তাতে তারা সত্যিই মুগ্ধ। বর্তমান সময়েও যে সৎ মানুষ আছে তার প্রমাণ রাখে ইসমাইলের মত মানুষ।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ