শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দয়াল হত্যাকান্ডের ৪ আসামীর জামিন না মঞ্জুর
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দয়াল হত্যাকান্ডের ৪ আসামীর জামিন না মঞ্জুর
বুধবার ● ২৪ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দয়াল হত্যাকান্ডের ৪ আসামীর জামিন না মঞ্জুর

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চৈতননগর গ্রামের ছরকুম আলী দয়াল হত্যাকান্ডের ৪ আসামীর জামিনের আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
আজ ২৪ মার্চ বুধবার সকালে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাষ্ট ৩নং আমলী আদালতের বিচারক মাহবুবুর রহমান ভূইয়া শুনানী শেষে হাজতে থাকা আসামী আশরাফ উদ্দিন আসাম, শাহেদ আহমদ, জামাল ও আব্দুল মালিকের জামিনের আবেদন না মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের সিনিয়র আইনজীবি এএসএম গফুর।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারী কৃষক ছরকুম আলী দয়াল তার বোরো জমি থেকে চাউলধনী হাওরের লীজ গ্রহিতা ও তার বাহিনী জোর পূর্বক মেশিন দিয়ে পানি সেচ দেয়ায় দয়াল বাধা দিলে লীজগ্রহিতা ও তার লোকজন পিটিয়ে দয়ালকে হত্যা করে।
এ ঘটনায় দয়ালের ভাতিজা আহমদ আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আশরাফ উদ্দিন আসাম, শাহেদ আহমদ, জামাল উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
গত শুক্রবার একটি নারী ও শিশু নির্যাতন মামলার বাদী আব্দুল মালিক একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে দয়াল হত্যার ৬নং আসামী আব্দুল মালিককে র্যাব গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে হত্যা মামলার আসামী সিরাজ উদ্দিন, দেলোয়ার হোসেন, আব্দুল জলিল, শাহীন, বশর, দিলু মিয়া, আব্দুল হামিদ, জুনাব আলী, কবির আহমদ মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাষ্ট আদালতে হাজির হলে আদালত আগামী রবিবার তাদের জামিন শুনানীর দিন ধার্য্য করেছেন।
এই হত্যা মামলার একজন আসামী ইতিমধ্যে যুক্তরাজ্য পালিয়ে গেছেন এবং দয়াল হত্যাকান্ডের মূলহোতা জামিন না নিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করছে বলে বাদী আহমদ আলী জানিয়েছেন।

শাল্লায় হামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিশ্বনাথ প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে সংখ্যালঘু পরিবার ও মন্দিরে হামলা ও লুটপাঠের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার বাসিয়া সেতুর উপর সোমবার দুপুরে উপজেলা হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন সিলেট, বিশ্বনাথ জাগ্রত শ্রীকৃষ্ণ চৈতন্য পরিষদ, বিশ্বনাথ রাধাগোবিন্দ যুব সংঘের যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে ব্যাপক অবদান থাকার পরও সংখ্যালঘুরা আজও এদেশে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছেন না। শাল্লার হামলার ঘটনা এরই আরেকটি উল্লেখ্যযোগ্য প্রমাণ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি হলেও বার বার এদেশে সংখ্যালঘুদের উপর হামলা করা উগ্রবাদীদের সঠিক বিচারের মাধ্যমে শাস্তি প্রদান করা হচ্ছে না। সংখ্যালঘুরা তো আর এদেশে বানের পানিতে উড়ে এসে জুড়ে বসবাস করছেন না। আমাদের দেশেই আমরা বসবাস করছি। তাই দেশের সর্বত্র সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকারের সুদৃষ্টি কামনা করেন নেতৃবৃন্দ।
উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি রণজিৎ গোস্বামীর সভাপতিত্বে ও সহ সভাপতি বাবুল কান্তি দাশ মেঘলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন সিলেট বিভাগীয় সম্বন্বয়কারী রমা কান্ত দে, বিশ্বনাথ জাগ্রত শ্রীকৃষ্ণ চৈতন্য পরিষদের মহাসচিব অজিত দেব, উপজেলা হিন্দু মহাজোটের সহ সভাপতি বাবুল কান্তি দাশ, শংকর দাশ, সাধারণ সম্পাদক বিভাষ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক প্রভাত পাল, সঞ্জিত পুরকায়স্থ, সহ সাংগঠনিক সম্পাদক বিজন চন্দ্র দাশ, উপজেলা যুব মহাজোটের সভাপতি শংকর জ্যোতি দে, সহ সভাপতি বিবেকানন্দ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রিপন দাশ, বিশ্বনাথ রাধাগোবিন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক পুলক সিংহ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশ্বনাথে মহিলা আ’লীগের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বনাথ প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের ঘোষিত টানা ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার রাতে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে একর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, জেলা শ্রমিক লীগ নেতা শংকর দাস শংকু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা সায়েদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিরেন্দ্র কর, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বেগম বিবি, প্রচার সম্পাদক লাবলী দেব, মহিলী আওয়ামী লীগ নেত্রী মর্তুজা বেগম, সাফিয়া বেগম, রিনা বৈদ্য, কাছা মালা, সোনা মালা, জায়দা খাতুন, লালবি, মারজিয়া, রাজনা, শাহেরা, মালেকা, রিমনী, খালেদা বেগম, উপজেলা যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, সাইদুর রহমান প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বনাথে ময়লা আবর্জনা পরিষ্কারে নামলেন প্রবাসী

বিশ্বনাথ প্রতিনিধি :: ময়লা-আর্বজনা পরিষ্কার করতে উদ্যোগ নিয়ে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রাস্তায় নামলেন যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ‘ক্লীন বিশ্বনাথ-সেইভ বিশ্বনাথ’ স্লোগানকে সামনে রেখে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে পৌর শহরের নতুন বাজার ও পুরাণ বাজারের আনাছে-কানাছের সকল সকল ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এর আগে মঙ্গলবার পৌর শহরে তারা সচেতনমূলক লিফলেট বিতরণ করে।
বিশ্বনাথ থানা পুলিশ, প্রবাসী হাজী রইছ আলী, শেখ আবুল বশর, মুমিন খান মুন্না, তোফাজ্জল আলম তোফায়েলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচীতে অংশ নেয় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজ, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল, হাজী লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ নতুন ও পুরাণ বাজার বণিক সমিতি, বাচাঁও হাওর আন্দোলন, সিলেট গণদাবী পরিষদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, মানবসেবা রক্তদান সমাজকল্যাণ সংস্থা, রিয়েল স্টার সমাজ কল্যাণ সংস্থা, মানবতার ঘর সিঙ্গেরকাছ বাজার, মিতালী যুব সংঘ, বন্ধুছায়া সমাজ কল্যাণ সংস্থা, ধ্রুবতারা, বিশ্বনাথ মানবাধিকার কমিশন, দর্জি কল্যাণ সংস্থা, স্বপ্নীল, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থা, বিশ্বনাথ ইয়ুথ অর্গানাইজেশন, রাহে জান্নাত দশঘরসহ বিভিন্ন স্কুলের স্কাউট টিম।
বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খান এবং সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, বিশ্বনাথ থানার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুণ বিভু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, ক্লিন বিশ্বনাথ সেইভ বিশ্বনাথের উদ্যোক্তা প্রবাসী আবুল বাশার, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাছান বিন ফাহিম, বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব শামসুল ইসলাম মোমিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেম।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)