শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিএনজি চালক-যাত্রীর মধ্যে সংঘর্ষ : আহত -৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিএনজি চালক-যাত্রীর মধ্যে সংঘর্ষ : আহত -৬
সোমবার ● ১২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিএনজি চালক-যাত্রীর মধ্যে সংঘর্ষ : আহত -৬

ছবি: সংবাদ সংক্রান্তমো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে সিএনজি চালিত অটোরিক্সার চালক ও যাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় পৌর এলাকার নতুন বাজার সিএনজি স্ট্যান্ডে ওই সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে আহতরা হলেন- সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী বিশ্বনাথ পৌর এলাকার নরসিংপুর গ্রামের নজব আলীর পুত্র এখলাছুর রহমান, সাজ্জাদ আহমদ এবং সিএনজি চালিত অটোরিক্সার চালক পৌর এলাকার জানাইয়া গ্রামের মৃত আব্দুল মালিক মেম্বারের পুত্র ছুরত আলী, সাজন মিয়া, ফয়জুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম। আহতদের মধ্যে ছুরিকাঘাতে আহত সিএনজি চালক ছুরত আলী ও সাইদুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং যাত্রী এখলাছুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিতে বাড়ি যাওয়া নিয়ে এখলাছুর-সাজ্জাদের সাথে ওই স্ট্যান্ডের চালক মোল্লারগাঁও গ্রামের নজরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সিএনজি চালক নজরুলের পক্ষালম্বন করে স্ট্যান্ডের আরো কিছু চালক এসে এখলাছুর-সাজ্জাদের সাথে কথা কাটাকাটি শুরু করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে ও স্টিলের পাইপের আঘাতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। গুরুত্বর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে তিন লাক্ষ টাকার মাছ মারার অভিযোগ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পূর্ব শত্রুতার জের ধরে সরকারি খালে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষের চাষের তিন লাক্ষ টাকার মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (১১ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রস্থ কাদিপুর নামক স্থানের বিশ্বনাথ-রামপাশা সড়কের পাশে সরকারি খালে দীর্ঘ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন ওই গ্রামের মাহমুদ আলী তিন ছেলে আব্দুল হক, শানুর আলী ও আব্দুছ সাত্তার। রোববার সকালে তারা দেখতে পান খালের সব মাছ মরে ভেসে আছে।
তারা অভিযোগ করেন, তাদের প্রতিপক্ষ একই গ্রামের তৈমুছ আলীর ছেলে শাহান আহমদ (৩৫) গংরা তাদের খালে বিষ প্রয়োগ করেছেন। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে অনেক কষ্টে এই মাছ চাষ করে আসছিলাম। আমার মনে হয় রাতের আধারে আমাদের প্রতিপক্ষ দলেরা পুকুরে বিষ দিয়ে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে।
৯৯৯ এ তারা ফোন দিয়ে অভিযোগ দেন। তাৎক্ষণিক পুলিশ গিয়ে স্থানীয় চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীরকে সাথে নিয়ে পুকুরের মাছ জব্দ করা হয় এবং খালে থাকা বাকি মাছগুলো ধরে বিক্রি করে টাকা আনামত করে রাখার জন্য চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামের মুরব্বীরা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অসংখ্য মাছ পুকুরের পানিতে মরে ভেসে উঠেছে। পাড়ে প্রায় বিভিন্ন প্রজাতির মরা মাছ দেখতে ভিড় করেছে স্থানীয়রা।
এ ব্যাপারে প্রতিপক্ষ শাহান আহমদ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, চলমান শত্রুতায় আমাদেরকে জব্দ করতে নিজেরাই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে আমাদের ওপর দোষ দিচ্ছে।
এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর বলেন, খালের মাছগুলো বিক্রি করে টাকা জমা রাখা হচ্ছে। থানায় বসে এবিষয়টি সমাধান হবে।
ঘটনাস্থল পরিদর্শন করা থানার ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তি সাংবাদিকদের বলেন, যেহেতু খালটি একটি সরকারি খাল। তাই এই খালের সব মাছ জব্দ করা হয়েছে। পরে এ বিষয়টি দুইপক্ষকে নিয়ে বসে সমাধান করা হবে বলে তিনি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ