শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় নিহত-৪
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় নিহত-৪
বৃহস্পতিবার ● ১৫ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় নিহত-৪

---সাইফুল মিলন, গাইবান্ধা প্র্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় অটোভ্যানে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটো চালকসহ আরো তিন জন।

গতকাল বুধবার (১৪ এপ্রিল) বিকেলে ঢাকা রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলায় মালামালবাহী কাভার্ড ভ্যান একটি অটোভ্যানকে চাপা দিলে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে ভ্যানের চালক সহ সাতজন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দরবস্ত ইউনিয়নের দূর্গাপুরের আবু তাহেরের ছেলে জাহিদ (২০) মারা যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর একই উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০) ও তার স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫) মারা যায়।

অন্যদিকে বগুড়া মেডিকেলে মারা যান আনিছুর রহমানের মা রেহেনা বেগম (৪৫)। আনিছুর মাষ্টারের এক মাস বয়সী আহত শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জাহিদ সম্পর্কে আনিছুরের শ্যালক।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। সড়ক দুঘর্টনায় একই পরিবারের চারজন মানুষের প্রাণহানীর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনিছুর রহমান মাষ্টারের এক মাসের শিশু সন্তানের গত কয়েকদিন হল জ্বর হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ী ফেরার পথে তারা স্বপরিবারে দুর্ঘটনার শিকার হন।





আর্কাইভ