সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরবাস » ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার ৩ প্রবাসীর মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার ৩ প্রবাসীর মৃত্যু
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: ওমান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ১৮ এপ্রিল স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে তিন প্রবাসীরা সালালাহ থেকে মাস্কাটগামী একটি প্রাইভেট কার যোগে আসার পথে আল তামরিত নামক স্থানে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে এতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।
ওমানের প্রবাসী’রা জানান, নিহত তিনজনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলায়, নিহতরা হলেন : বেতাগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুনগুনিয়া বেতাগী বালুরচর এলাকার মো. নুরুল আবছার (৪৬), পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মো. জাহেদ (৪১) ও সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা সূচিয়া পাড়া এলাকার মোহাম্মদ সালাউদ্দিন (৪২)।
মৃত্যুবরণকারী প্রবাসী তিন জন ওমানের রাজধানী মাস্কাটের একটি কোম্পানিতে চাকরি করতেন। তাঁরা মাস্কাট থেকে কিছু দিন আগে সালালাহ নামক স্থানে কাজ করতে গিয়ে ছিলেন, কাজ শেষ করে আসার পথে এই ঘটনার শিকার হন।
তাদের সাথে একই কোম্পানিতে কাজ করেন এমন একজন প্রবাসী জানান, মো. নুরুল আবছার ২০ বছর, মো. জাহেদ ৬ বছর ও মো. সালাউদ্দিন ৫ বছর যাবৎ একই কোম্পানিতে কর্মরত আছেন।
ওমানের পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সালালাহ’র একটি হাসপাতালের মর্গে রেখেছেন। এদিকে ওমানে ৩ প্রবাসীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশি ও দেশে নিহতদের পরিবার ও এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া নেমে আসে।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু