শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » কালীগঞ্জে চুইঝাল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
প্রথম পাতা » কৃষি » কালীগঞ্জে চুইঝাল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে চুইঝাল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

ছবি : সংবাদ সংক্রান্তমো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আরজান আলী হাসানহাটি গ্রামে প্রায় ২ বিঘা জমিতে চাষ করেছেন চুইঝালের। এছাড়াও ৫ শতক জমিতে রয়েছেন চুইঝালের নার্সারী। তাদের চাষ দেখে এখন অনেকেই চুইঝালের চাষ করতে আগ্রহী প্রকাশ করছেন। অনার্স শেষ বর্ষের ছাত্র এহসানুল হক জিহাদ জানান, করোনাকালে কলেজ বন্ধ থাকায় কিছু একটা করার পরিকল্পনা থেকে চুইঝাল চাষ শুরু করি। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে দেখতে পান চুইঝালের চাষ। এরপর খোঁজখবর নিয়ে চুইঝালের চাষের প্রতি আগ্রহী হয়ে চাষ শুরু করি। প্রথমে সখের বশিভুত হয়ে ৩৫ টাকা দিয়ে একটি চারা কিনে আনেন। বোনের বাড়ি থেকে কিনে আনা চারাটি বাড়িতে লাগানোর এক বছর পর মূল্য হয় প্রায় পাঁচ হাজার টাকা। এত সে অনেকটা লাভের মুখ দেখতে পায়, পরিকল্পনা করে বড় করে চাষ করবো। অবশেষে ২ বিঘা জমিতে চুইঝালের চাষ করতে সক্ষম হয়েছে। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ২০২০ সালের নভেম্বর মাসে বাণিজ্যিক ভাবে চুইঝালের চাষ শুরু করেন। ডুমুরিয়া থেকে কাটিং এনে ২০০ টি চারা তৈরি করেন নার্সারীতে। সেই চারা দিয়ে বর্তমানে দুই বিঘা জমিতে চুইঝালের চাষ করছেন। জমিতে প্রায় ৪০০ টি চারা রয়েছে। এছাড়াও ৫ শতক জমিতে তৈরি করেছেন নার্সারী। প্রতি পিস চারা তৈরিতে খরচ হয় ১০ থেকে ১৫ টাকা। বর্তমানে নার্সারীতে প্রায় ২০ হাজারের মতো চারা রয়েছে। বর্তমান বাজার মূল্য প্রতিপিচ ৩৫ টাকা হলেও তাদের ৭ লক্ষ টাকার চারা রয়েছে। চুইঝালের চাষ টি বেশ লাভজনক বলে তারা মনে করছে। চুইঝাল চাষ করতে তেমন আর্থিক ভাবে তেমন ব্যায় হয় না কিন্তু অন্যান্ন ফসলের চেয়ে এ চাষটি অনেক লাভজনক।এলাকার অনেক কৃষকই এবার চুইঝালের চাষ করবে বলে তারা এ জমিতে এস পরামর্শ নিচ্ছে ও চারা ক্রয় করে নিয়ে যাচ্ছে।চুইঝাল এখন দেশের বেশিরভাগ অঞ্চলের ভোজন রসিকদের কাছে প্রিয় ও পছন্দের একটি মসলা জাতীয় ফসল। কালীগঞ্জে এখন বানিজ্যিক ভিত্তিতে চাষ করা হচ্ছে চুইঝালের। চুই লতা জাতীয় গাছ, এর কান্ড লতানো প্রকৃতির, ধুসর বর্ণের, পাতা পান পাতার আকৃতির সবুজ বর্ণের। রসালো ঝাল স্বাদেও চুইঝাল এর কান্ড মসলা হিসেবে ব্যবহৃত হয়। মাংসের সঙ্গে এর ব্যবহার বেশী। চুই লতা জাতীয় গাছ বলে অধিকাংশ ক্ষেত্রে আম, জাম, নারকেল, সুপারি ইত্যাদি গাছের গোড়ায় এটি রোপন যায়। রোপনের এক বছর পর থেকেই চুই খাওয়ার উপযুক্ত হয়, তবে কয়েক বছর বয়সী চুইয়ের স্বাদ বেশী ভালো। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চুইঝাল একটি উপকারী এবং বানিজ্যিক ফসল। বিভিন্ন অঞ্চলে এর প্রচুর চাহিদা রয়েছে। পতিত জমি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে কৃষকদের অধিক মুনাফার জন্য আমরা চুইঝাল চাষের পরামর্শ দিয়ে থাকি।চুইঝাল অপ্রচলিত অর্থকারী ফসল। এটি যে অল্প সময়ের মধ্যে অধিক আয়ের একটি ফসল। শিক্ষক আরজান আলী জানান, করোনাকালে শিক্ষা প্রতিষ্টান বন্ধ। এরমধ্যে জিহাদকে চুইঝালের চাষের কথা বলি। সে রাজি হওয়ায় এ অঞ্চলে চুইঝালের চাষ শুরু করেছি। প্রতি মাসে চুইঝাল চাষ করে অন্তত ৫০ হাজার টাকা আয় করা সম্ভব বলে তিনি জানান। জিহাদের সাথে আমিও চাষে সময় দিই প্রতিনিয়ত। শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকায় সময় দিতে পারছি একজন সফল কৃষকের মত। এ চাষে সময় কম দিলেও সমস্যা নাই। নার্সারী থেকে অনেকেই চুইঝালের চারা ক্রয় করে নিয়ে যাচ্ছে। বর্তমানে নার্সারীতে ৪ জন বেকারের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন তারা ৫০০ টাকা করে মজুরি পাই। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো: মোহায়মেন আক্তার জানান, তার জানামতে উপজেলায় এটিই চুইঝালের প্রথম চাষ। তারা যোগাযোগ করলে যেকোন ধরনের পরামর্শ ও সহযোগিতা কৃষি অফিসের পক্ষ থেকে দেওয়া হবে। নতুন করে চাষ করলে তাদের সহযোগিতা করবো। এ চাষে তেমন খরচ নেই ও শ্রম দিতে হয় কম। আবার লাভের পরিমান ও অনেক বেশি।

মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৌমাছির কামড়ে কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষক কিশোর পাল বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, সকালে কিশোর পাল গ্রামের মাঠে নিজের জমি দেখতে যান। এসময় মাঠের মধ্যে দুটি গরুর মারামারি করার সময় ক্ষেতে থাকা মৌমাছির চাকে আঘাত লাগলে মৌমাছির দল কিশোর পালকে কামড়াতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মারা যান





আর্কাইভ