শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে অপহরণের ঘটনায় ৭জনকে আসামি করে মামলা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে অপহরণের ঘটনায় ৭জনকে আসামি করে মামলা
রবিবার ● ২৫ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে অপহরণের ঘটনায় ৭জনকে আসামি করে মামলা

ছবি: সংবাদ সংক্রান্তমো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে পুলিশের পরিচয় দিয়ে রিপন আলী (২৮) নামের এক যুবককে অপহরণের ঘটনায় আটককৃত ২জন সহ ৭জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম রিপন আলী নিজে বাদী হয়ে শনিবার (২৪ এপ্রিল) বিশ্বনাথ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলা নং-১৮।
আটককৃত উপজেলার গোবিন্দপুর গ্রামের মাশুক মিয়ার পুত্র মারুফ মিয়া ও আশিক মিয়ার পুত্র আফজাল মিয়া’কে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, অপহরণের মুলহুতা আব্দুল মতিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথিমধ্যে হঠাৎ করে তাকে ঝাপটে ধরে মারধর শুরু করে তারই প্রতিবেশী মৃত সহর উল্লাহর পুত্র আব্দুল মতিনসহ ৫/৬জন লোক। এসময় মারুফ মিয়া ও আফজাল মিয়া নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে তাকে (রিপনকে) ঝাপটে ধরে তার মুখে কস্টিপ লাগিয়ে ও হাত বেঁধে সিএনজি চালিত অটোরিক্সায় (সিলেট-থ ১১-৭১৩৭) উঠায়। এরপর ওই গাড়িটি হাবড়া বাজারের দিকে যাওয়ার কিছুক্ষণ পর তারা (মারুফ-আফজাল) রিপনকে নাম্বার বিহীন অন্য আরেকটি সিএনজি অটোরিক্সায় উঠায়। এরপর গাড়িটি পুরান হাবড়া বাজার পৌঁছলে রিপন আলী তার হাত ও মুখ বাঁধা থাকায় পা দিয়ে স্বজোরে গাড়িতে লাথি দিতে থাকলে বিষয়টি দৃষ্টিগোচর হয় স্থানীয় লোকজনদের। এসময় স্থানীয় জনতা অপহৃত রিপন আলীসহ অপহরণকারী মারুফ ও আফজালকে আটক করেন। তখন গাড়ি নিয়ে পালিয়ে যায় সিএনজি অটোরিক্সার চালক। ঘটনার খবর পেয়ে মুহুর্তের মধ্যেই এলাকার কয়েক শতাধিক লোক জড়ো হন পুরান হাবড়া বাজারে। এরপর অপহৃত যুবক রিপন আলীসহ আটককৃত দুইজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জনতা।
অপহৃত রিপন আলীর প্রতিবেশী আব্দুল মতিন (৪৫) সম্পর্কে তার (মারুফের) ভগ্নিপতি। কিছুদিন পূর্বে আব্দুল মতিনের বসতঘরে চুরি সংঘটিত হয়। ওই চুরির ঘটনার সাথে রিপন আলী জড়িত থাকার কথা আব্দুল মতিনকে জানান উপজেলার গড়গাঁও গ্রামের ভন্ড পীরাণী। এতে রিপন আলীর উপর ক্ষিপ্ত হন প্রতিবেশী আব্দুল মতিন গংরা। আর চুরি মালামাল উদ্ধার করতে রিপন আলীকে অপহরণের পরিকল্পনা নেন আব্দুল মতিন। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ইফতারি নিয়ে ভগ্নিপতি আব্দুল মতিনের বাড়িতে যান মারুফ ও তার চাচাতো ভাই আফজাল। এসময় সেখানে অবস্থান করে নিজেদের ইচ্ছে না থাকা সত্ত্বে তারা ভগ্নিপতি আব্দুল মতিনের পরিকল্পনায় রিপন আলীকে অপরহণ করতে বাধ্য হয়।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, আটককৃত ২জনকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।





সকল বিভাগ এর আরও খবর

ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম
জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ
একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

আর্কাইভ