শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » তথ্য মন্ত্রী’র আহবানে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ
প্রথম পাতা » কৃষি » তথ্য মন্ত্রী’র আহবানে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ
বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তথ্য মন্ত্রী’র আহবানে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ

ছবি: সংবাদ সংক্রান্তরাঙ্গুনিয়া প্রতিনিধি :: ধানকাটা শ্রমিকের অভাবে বিপাকে পড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে কৃষকলীগের নেতাকর্মীরা। রাঙ্গুনিয়া আসনের সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ’র আহবানে কৃষকলীগের নেতাকর্মীরা প্রান্তিক কৃষকদের পাশে নিজেদের আত্মনিয়োগ করেন।
আজ বৃহস্পতিবার ২৯ এপ্রিল সকালে চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলের ক্ষুদ্র কৃষক আবদুন নবীর জমির ধান কেটে দেয়ার মধ্য দিয়ে উপজেলা কৃষক লীগের ধান কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এই কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছেন কৃষকলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী “ধান কাটা উৎসব” শুরু করেছে কৃষকলীগ। এর আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের আহবানে সাড়া দিয়ে রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম।
কৃষক আবদুন নবী জানান, দেশে করোনা সংক্রমণের মধ্যে চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলসহ বিভিন্ন বিলে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। প্রতিবছর ধান কাটার মৌসুমে উত্তরবঙ্গ, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলবেঁধে ধানকাটা শ্রমিকরা আসেন রাঙ্গুনিয়ায়। কিন্তু এবার করোনার প্রভাব ও লকডাউনে প্রয়োজনীয় শ্রমিক আসেনি। ফলে শ্রমিকের অভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন শস্য ভান্ডার গুমাই বিলের কৃষকরা।
তিনি বলেন, বোরো ধান আবাদে জমানো সব টাকা খরচ হয়ে গিয়েছিল তার। হাতে টাকা না থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, এছাড়া এখন ধানকাটা শ্রমিকেরও অভাব, এজন্য জমির ধান পাকলেও কাটাতে পারছিলেন না তিনি।
শ্রমিক সংকটের পাশাপাশি কালবৈশাখি ঝড়ের শঙ্কায় ফসল তোলা নিয়ে দিশেহারা প্রান্তিক এই কৃষকের পাশে দাঁড়ানোয় কৃষকলীগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
রাঙ্গুনিয়ায় কৃষকলীগের ধানকাটা কর্মসুচিতে অংশ নেন উত্তরজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, তাঁতী লীগের আহবায়ক মোরশেদ তালুকদার, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, কৃষক লীগ নেতা নারায়ণ চন্দ্র দে, রফিক আহাম্মদ চৌধুরী, খোকন তালুকদার, মহসিন চৌধুরী, নেজাম উদ্দিন চাষি, একরামুল হক, মোহাম্মদ সুমন, আবু মনছুর, আবু ছালেহ, নুর মোহাম্মদ, মাহবুব আলম, বাবলা তালুকদার প্রমুখ। এদিন স্বাস্থ্যবিধি মেনে গুমাইবিলের কৃষক আবদুল নবীর এক একর জমির ধান কেটে দেন তারা। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়া হবে বলে নেতৃবৃন্দ জানান।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দুর্যোগ-দুঃসময়ে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এবারও কৃষকরা যখন ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তখন প্রধানমন্ত্রী’র নির্দেশে এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আহবানে সাড়া দিয়ে রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কাটা কর্মসূচি শুরু হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)