শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় » একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপকরণ নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসি
প্রথম পাতা » জাতীয় » একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপকরণ নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসি
সোমবার ● ৩ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপকরণ নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসি

---ঢাকা :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপকরণ নিষ্পত্তি তথা নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে একটি আদেশ জারির জন্যও প্রস্তুতি চলছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের উপকরণ মাঠ পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকরা দায়িত্ব পেয়েছিলেন বিধায় সেগুলো তাদের তত্ত্বাবধানেই আছে। প্রার্থীদের হলফনামা, মনোনয়নপত্র, নির্বাচনী ব্যয়ের হিসাব, ব্যালট পেপার, সিল, প্যাড ইত্যাদি রিটার্নিং কর্মকর্তার হেফাজতেই থাকে।
ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো সংরক্ষণে রাখা হয়। কেননা, নির্বাচন শেষ হলেও মামলা করেন অনেক সময় সংক্ষুব্ধ ব্যক্তিরা। আর মামলায় আলামত হিসেবে নির্বাচনী উপকরণ আদালতে দাখিল করতে হয়। তবে একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে বা আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকলে বা কোনো মামলা না থাকলে তা নিষ্পত্তি করার বিধান রয়েছে। সে অনুয়ায়ী, কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক বিশেষ মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্তটি হয়েছে বলে জানা গেছে। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত ওই সভার কার্যবিবরণীতে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
তিনি নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিবকে বলেন, মাঠ পর্যায়ে সংরক্ষিত গত জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী মালামালসমূহ নিষ্পত্তির লক্ষ্যে মামলার বিষয়ে আইনগত মতামত সংগ্রহপূর্বক নির্বাচনী মালামালসমূহ নিষ্পত্তির জন্য এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে হবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা-৩ আসনের একজন প্রার্থী ভোটের কয়েকদিন আগে মৃত্যুবরণ করায় সেখানে নির্বাচন হয় ২৭ জানুয়ারি। এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮, বিএনপি নেতৃত্বাধীন জোট ৮ ও অন্যান্যরা ৪টি আসন পায়। নির্বাচনে ভোট পড়ে ৮০ শতাংশ। ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়, এতে ভোট পড়ে ৫১ দশমিক ৪১ শতাংশ।
নির্বাচনের ফল বিএনপি নেতৃত্বাধীন জোট বর্জন করে। এমনকি তারা প্রথমে সংসদেও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে নির্বাচন নিয়ে হাইকোর্ট থেকে একটি পৃথক বেঞ্চ গঠন করে দেওয়া হলেও তাতে খুব একটা মামলা হয়নি। এছাড়া অন্যান্য বিষয়েও তেমন মামলা নেই বলে জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী উপকরণ এক বছর সংরক্ষণ করার বিধান রয়েছে। এই এক বছরে ব্যালট পেপার ব্যতিত অন্য যেকোনো ডকুমেন্ট পৃষ্ঠা প্রতি ১০০ টাকা প্রাপ্তির পর যেকোনো ব্যক্তিকে সরবরাহ করতে পারেন তিনি। এক বছর পর হাইকোর্ট বা নির্বাচন কমিশনের আদেশে সকল ডকুমেন্ট নিষ্পত্তি তথা নষ্ট করে ফেলেন রিটার্নিং কর্মকর্তা।
আরপিওর ৪২ অনুচ্ছেদের এই ক্ষমতা বলেই নির্বাচন কমিশন এখন একাদশ সংসদ নির্বাচনের উপকরণ নষ্ট করে ফেলার প্রক্রিয়া হাতে নিয়েছে। এক্ষেত্রে আদালতে কোনো মামলা আছে কি-না, তা খতিয়ে দেখার জন্য ইসির আইন শাখাকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও কোনো মামলা সংক্রান্ত জটিলতা না থাকলে, শিগগিরই রিটার্নিং কর্মকর্তা তথা জেলা প্রশাসকদের নথি নষ্ট করে ফেলার নির্দেশনা পাঠাবে ইসি।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ