শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ মে ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় চাকরি দেয়ার নামে যুবকদের সাথে প্রতারণা
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় চাকরি দেয়ার নামে যুবকদের সাথে প্রতারণা
মঙ্গলবার ● ৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় চাকরি দেয়ার নামে যুবকদের সাথে প্রতারণা

---কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: বর্তমান পেক্ষাপটে বাংলাদেশে কর্মক্ষেত্র বাড়ছে না। অপরদিকে ছাঁটাই হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কর্মজীবী যুবকরা। ফলে অনেকেই বেকার থেকে যাচ্ছে। চাকরি যেন ‘সোনার হরিণ’ হয়ে দাঁড়িয়েছে। এমনকি বেকার যুবকরা ব্যর্থ হয়ে চাকরির সন্ধানে ধর্ণা দিচ্ছেন বিভিন্ন মানুষের কাছে। এ সুযোগে এক শ্রেণীর প্রতারক চাকরির নামে প্রতারণার ফাঁদ পেতে বসে আছে। এই ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। এতে অনেকে চাকরি পাওয়ার আসায় উপরি দিতে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন।

এমনি এক প্রতারণার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৯ যুবকের সাথে। চাকরি দেয়ার নামে বেকার ঐ যুবকদের কাছ থেকে এক লক্ষ ৪ হাজার টাকা বাগিয়ে নিয়ে লাপাত্তা আলীম শেখ ও জিকু নামে দুই প্রতারক। এ ঘটনার পর থেকে ভুক্তভোগীরা আলীম শেখ ও জিকুর সাথে যোগাযোগ করলে উল্টো হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বেকার যুবকরা প্রতারিত হয়ে তাদের জমানো সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

সোমবার দুপুরে ভুক্তভোগী যুবক এনামুল,সাজু, শামীম ও নাজমুলের সাথে কথা হয় প্রতিবেদকের। তারা জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্রিয়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে শামীম রেজা ২০ বছর বয়সী একজন যুবক। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে দুর সম্পর্কের আত্মীয় আলীম শেখ তাকে প্রাণ আর এফ এল কোম্পানিতে কুষ্টিয়ার আওতায় সি এম পদে চাকরির প্রলোভন দেয়। বিভিন্ন পদে চাকরী দেয়ার জন্য প্রতারক আলীম সাথে আরো কয়েকজনকে আবেদন করতে বলেন। সে অনুযায়ী তিনি গট্রিয়া গ্রামের নাসিম হোসেন(২০), নাজমুল আলম(৩০), এনামুল হক(২৯), শুভ হোসেন(১৯), সাজু ইসলাম(২২), রাশু উদ্দিন(২০), বানিয়াপাড়া গ্রামের হাফিজুর রহমান(২০) ও শিলাইদহের সাহেদ হোসেন(২৩) কে চাকরির বিষয়টি জানান।

ভুক্তভোগী যুবক শামীম রেজা বলেন, প্রতারক আলীম শেখ যদুবয়ারা ইউনিয়নের পূর্ব যদুবয়রা গ্রামের ছাতিয়ান ব্রীজ সংলগ্ন আজাহার পেচীর ছেলে। পূর্ব পরিচিত হওয়ায় আমরা তাকে বিশ্বাস করেছিলাম। এর মধ্যে আলীম শেখ আরেক প্রতারক একই গ্রামের আলিমের ছেলে জিকুকে প্রাণ আর এফ এল কোম্পানির কুষ্টিয়া টি,এস,এম সাজিয়ে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। গত ১১ মার্চ তারা দু’জনে চাকুরির যোগদানপত্র দেয়ার নাম করে আমাদের কাছ থেকে নগদ,বিকাশ ও রকেটের মাধ্যমে ১ লক্ষ ৪ হাজার টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে গত ১৩ এপ্রিল সবার হাতে একটি যোগদান পত্র ধরিয়ে দিয়ে লাপাত্তা হয়ে যায়। আমরা খোঁজ নিয়ে জানতে পারি আমাদেরকে যে যোগদানপত্র দেয়া হয়েছে তা ভুয়া।

এদিকে ভুয়া যোগদান পত্রের কপি প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে ভুয়া টি,এস,এম এর স্বাক্ষরযুক্ত করে বিভিন্ন জনকে বিভিন্ন পদে আগামী ১০ মে কর্মক্ষেত্রে যোগদানের কথা বলা হয়েছে। এছাড়া যোগদানের তিনদিনের মধ্যে হেড অফিসে না পৌছালে সংশ্লিষ্ট স্ট্যাফের বেতন কমিশন স্থগিত রাখা হবে বলে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী আরেক যুবক নাজমুল আলম বলেন, বেকারত্ব দুর হবে এই ভেবে চাকরির আশায় ছুটেছিলাম। কিন্তু প্রতারণার শিকার হবো ভাবি নাই। কিছু সঞ্চয় ছিল চাকরির আশায় তাও তাদের হাতে তুলে দিয়েছি। তারা তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বরও বন্ধ করে রেখেছে। বাধ্য হয়ে প্রতারক আলীম শেখ ও জিকুর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু কোন প্রতিকার পাইনি। উল্টো তারা আমাদের না চেনার ভান করছে। তাছাড়া চাকরির নামে আমাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছে তারা। এর প্রতিকার পাবো কিভাবে জানি না। তবে আমরা আইনের আশ্রয় নিবো।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারক আলীম শেখ ও জিকুর বাড়ি পাশাপশি। তারা সম্পর্কে বন্ধু। এর আগেও চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ব্যাপারে জানতে আলীম শেখের ব্যবহৃত মুঠোফোন নম্বর ০১৭৬১-৯৩৬১৮৪ ও জিকুর ব্যবহৃত মুঠোফোন নম্বরে ০১৩০৩-৮৫৭০৬০ যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম(তদন্ত) বলেন, অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)