বুধবার ● ৫ মে ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে জীপ চালক সমিতির নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকছড়িতে জীপ চালক সমিতির নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়িতে সাবেক জীপ চালক সমিতির সভাপতি এবং কাঠ ব্যবসায়ী এর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার ৫ মে সকাল সাড়ে৬ টার পর বাড়ীর পার্শ্বে বহেরা গাছের সাথে গলায় ফাঁস দেয়া লাশ দেখতে পায় প্রতিবেশিরা।
পরে প্রতিবেশিরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।
মানিকছড়ির ডাইনছড়ি এলাকার মৃত আলী হোসেনের মেজ ছেলে আবদুল ছাদেক (৬০) বলে জানা গেছে।
খবর পেয়ে মানিকছড়ি থানার ওসি আমির হোসেন, বিষয়টি সিনিয়র পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলামকে অবহিত করে উভয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল শেষে স্থানীয় লোকজন, নিহতের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের সাথে কথা বলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
উদ্ধারকৃত লাশের প্রাথমিক নমূনায় এটি আত্মহত্যা বলে পুলিশ ধারণা করলেও নিহতের ব্যবসা কেন্দ্রীক বা পারিবারিক কোন ঝামেলা রয়েছে কী না পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
এঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১