শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা
বুধবার ● ৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা

--- রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ইছমত আরা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা করেছে শ্বশুর বাড়ির লোকজন। গত সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহত ইছমত আরা বেগম ওই এলাকার কাজী পাড়ার মনু মিয়া ড্রাইভার বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. ইয়াছিনের স্ত্রী। এই ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় থানায় অভিযান করা হয়েছে। অভিযোগ সূত্র মতে, সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার জা ও মো. ইউনুছের স্ত্রী কামররুন নাহার কলি (৩৬), ভাসুরপুত্র নুরুল আলম (২৬), জা’র বোন নাহারু বেগম (৩৮), ননদের ছেলে সোহেলসহ অজ্ঞাত কয়েকজন ঘরের দরজায় তালা লাগিয়ে বেধরক মারধর করে কাপড় দিয়ে হাত-পা বেঁধে জবাই করে হত্যা চেষ্টার সময় শোরচিৎকারে ইছমত আরা বেগমের বড় মেয়ে ঘরের পেছনের দরজা ঘুলে বের হয়ে তারাবির নামাজরত মুসল্লিদের ডেকে আনলে তারা ছেড়ে দেয়।
‘এবিষয়ে আহত ইছমত আরা বেগম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২নম্বর ওয়ার্ডের জালালাবাদ এলাকায় শীতল ঝর্ণা আবাসিকে আমার স্বামী মো. ইয়াছিন ও আমার ভাসুর মো. ইউনুছের মালিকানাধিন জমিতে বাসাভাড়া সংক্রান্ত বিষয়ে আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। দ্বিতীয় তলায় ডেকে নিয়ে জবাই করার চেষ্টা করেন। পরে মসল্লিসহ প্রতিবেশীরা এসে আমাকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে দুপুরে আামি রাউজান থানায় অভিযোগ দিয়েছি। ঘটনার পর থেকে জড়িতরা পালাতক রয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসান বলেন, আমাকে অবহিত করার পর আমি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি তাঁকে। এই প্রসঙ্গে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, জবাই করে হত্যাচেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

রাউজানে প্রকাশ্যে মানুষের ভিড় জমিয়ে ভাত বিক্রি-ইফতারির আয়োজন
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সরকারী বিধি নিষেধ অমান্য করে খাবার হোটেল চালু রেখে প্রকাশ্যে ভাত ও ইফতারের আয়োজন করে হোটেলে মানুষের ব্যাপক ভিড় এবং রমজান মাসে ইফতারি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে আল মদিনা নামের একটি খাবার হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা অর্থ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৫ মে বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির। এছাড়া এই অভিযানে একই বাজারের খায়েজ আহমদ শপিং সেন্টারের ৩ টি দোকানে স্বাস্থ্য বিধি না মানায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জোনায়েদ কবির বলেন, স্বাস্থ্য বিধি এবং সরকারি আইন না মেনে কোন দোকান, হোটেলে কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। অভিযানে নোয়াপাড়ায় সরকারি বিধি নিষেধ অমান্য করে মদিনা হোটেল নামের একটি খাবার হোটেল চালু রেখে প্রকাশ্যে ভাত ও ইফতারের আয়োজন করে হোটেলে ভিড় জমানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে ঐ হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)