শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ভারত ফেরৎ ১৪৭ বাংলাদেশীকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে
প্রথম পাতা » খুলনা বিভাগ » ভারত ফেরৎ ১৪৭ বাংলাদেশীকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে
শুক্রবার ● ৭ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত ফেরৎ ১৪৭ বাংলাদেশীকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে

ছবি: সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ভারত ফেরত বাংলাদেশীদের হোম কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে ঝিনাইদহে। শহরের দুটি প্রতিষ্ঠানে পুলিশ প্রহরায় তাদের রাখা হয়েছে। তবে তাদের শরীরের করোনার উপসর্গ নেই। পরীক্ষাও মেলেনি পজিটিভ রিপোর্ট। বৃহস্পতিবার পর্যন্ত গত ৬ দিনে ১৪৭ জন বাংলাদেশিকে এসব জায়গায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া যশোর সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলাতেও খোলা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। যশোরে স্থান সংকুলান না হওয়ায় মে মাসের ১ তারিখ থেকে পুলিশ পাহারায় ভারত ফেরৎ এ সব যাত্রীদের বেনাপোল থেকে ঝিনাইদহে আনা হয়। চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলার বাসিন্দাদের ঝিনাইদহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহের পিটিআই ও এনজিও এইড ফাউন্ডেশন কমপ্লেক্সে তাদের রাখা হয়েছে। পিটিআই ভবনে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা সরকারী ভাবে ফ্রি থাকা খাওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে এইড ফাউন্ডেশন কমপ্লেক্সে ভারত ফেরত যে সব যাত্রী আছেন তারা টাকা দিয়ে থাকছেন। এইড ফাউন্ডেশনে কোয়ারেন্টাইনে থাকা কয়েকজন যাত্রী জানান, আমাদের একাধিকবার করোনা পরীক্ষা করা হয়েছে। ভারত থেকে দুইবার আবার দেশে ফিরে বেনাপোলে একবার পরীক্ষা করা হয়। কিন্তু প্রতিবার আমাদের করোনা রেজাল্ট পজিটিভ। তারা প্রশ্ন তোলেন কেন আমাদের এখানে ১৪ দিন থাকতে হবে? এদিকে ঝিনাইদহ শহরে ভারত থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করায় ভয়ে আছে এখানকার সাধারণ মানুষ। ভারতীয় ভ্যারিয়েন্ট জেলা শহরে ছড়িয়ে পড়লে সামাল দেওয়া কষ্টসাধ্য বলেও কেও কেও অভিযোগ করেন। ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এতে ভারতে আটকা পড়ে বাংলাদেশি কিছু যাত্রী বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। ভারত ফেরত এসব যাত্রীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে ঝিনাইদহে। তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ঝিনাইদহে ১৪৭ যাত্রী এসেছে। তাদেরকে ঝিনাইদহ পিটিআই এর হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে রাখা হয়েছে। যারা পিটিআই এর হোস্টেলে আছেন তাদের থাকা-খাওয়ার খরচ সরকার বহন করছে। আর যারা এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে থাকছেন তাদের খরচ নিজেদের বহন করতে হচ্ছে। তিনি আরো বলেন, তাদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছেন। তাদেরকে পুলিশী নিরাপত্তায় রাখা হয়েছে যাতে শহরে বেরিয়ে ঘোরাঘুরি না করতে পারে।

দূর্ঘটনায় ঝিনাইদহ র‌্যাব-৬’র গাড়ি, আহত ২
ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জে র‌্যাব-৬ এর টহল গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পিতিবার সকাল ৬টার দিকে কালীগঞ্জ যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে এ দূর্ঘটনার ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, ভোরের দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর গাড়িটি সামনের চাকা পানচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে থাকা গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থল থেকে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা র‌্যাব সদস্য সনজিত(৪৫) ও র‌্যাব সদস্য মিরাজ(৩৫)কে আহত অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

বেঁদে পল্লীর ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ শতাধিক হতদরিদ্র বেঁদে সম্প্রদায় পরিবারের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ জেলা পুলিশের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার কাশিপুর ও বারবাজার বেঁদেপল্লীতে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় শহরের বেঁদে সম্প্রদায়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ। করোনাকালে চাল, ডাল, তেল আলু, খেজুর, সেমাই, চিনি, সাবানসহ খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্ররা। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া, সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে এ উপহার বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এম আরিফ সরকার, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা পরিষদের সদস্য অলিম্পিক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস। আলোচনা সভা শেষে, ইউনিয়নের ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ৫’শ টাকা করে বিতরণ করা হয়। করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা।

২ ব্যবসায় প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটের ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। জানা গেছে, ভোক্তার অধিকার সংরক্ষণে জেলাব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করছে কার্যালয়টি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে সুশীল এন্ড ব্রাদ্রার্সকে ১৫ হাজার টাকা ও অবৈধ প্রসাধনীর রাখার অপরাধে রিয়া কসমেটিকসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)