শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়ংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতবাড়ি ভস্মীভূত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়ংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতবাড়ি ভস্মীভূত
মঙ্গলবার ● ১৮ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোয়ংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতবাড়ি ভস্মীভূত

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক বসত বাড়ী ভস্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাত ১ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই পাড়ার একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন ওই পাড়ার চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় শতাধিক বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই পাড়া দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সময়মতো পৌঁছাতে পারেনি। স্থানীয়দের ধারণা এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে খাবার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
রোয়াংছড়ি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আনুমানিক ৭০টির উপরে বসতঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্তের পর বলা যাবে।

রোয়ংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দিলেন রিজিয়ন কমান্ডার

বান্দরবান :: বান্দরবানে সেনা রিজিয়নের পক্ষ থেকে তালুকদার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ১৮ মে ৩ টার সময় চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪পদাতিক ডিভিশনের জিওসির এর নির্দেশনায় রোয়াংছড়ির তালুকদার পাড়ার আগুনে ক্ষতিগ্রস্থ ৭০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার মো. জিয়াউল হক।
সেনাবাহিনী জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ছাড়াও প্রতি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ এবং লবণ প্রদান করা হয়। এছাড়াও ৭০টি পরিবারের মাঝে ৩শ ত্রিশ প্যাকেট করে সকাল ও দুপুরের রান্না করা খাবার সরবরাহ করা হয়।
রিজিয়ন কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এটি তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে জীবনমান উন্নয়ন এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়ার বাসিন্দা থোয়াইহ্লা প্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে এবং এতে ৭০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। বর্তমানে ৭০টি পরিবার তাদের শেষ আশ্রয়স্থল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)