শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ মে ২০২১
প্রথম পাতা » গুনীজন » দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শামসুল বারী আর নেই
প্রথম পাতা » গুনীজন » দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শামসুল বারী আর নেই
মঙ্গলবার ● ১৮ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শামসুল বারী আর নেই

ছবি : প্রয়াত শামসুল বারী ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সহ-সভাপতি, সাবেক হকি খেলোয়াড় ও দেশবরেণ্য বর্ষীয়ান ক্রীড়া সংগঠক সবার প্রিয় শামসুল বারী আর নেই।
আজ ১৮ মে (মঙ্গলবার) ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার বাদ যোহর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মরহুম শামসুল বারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
খেলোয়াড় ও সংগঠক হিসেবে জীবনের ৪৫টি বছর দেশের হকি অঙ্গনে কাটিয়ে দেয়া চাট্টিখানি কথা নয়। শামসুল বারী সেটা পেরেছেন। হকির প্রতি আন্তরিকতা ও অপরিসীম ভালোবাসার কারণেই এমনটি সম্ভব হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হকির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন। ১৯৮৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর শামসুল বারী ছিলেন বাহফের সাধারণ সম্পাদক। খেলোয়াড় হিসেবে শামসুল বারীর হকি ক্যারিয়ার শুরু হয় ১৯৬৪ সালে। ওই বছর মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম লিগে খেলেন তিনি। ১৯৬৮ থেকে ’৭৮ সাল পর্যন্ত জাতীয় হকি দলের প্রতিনিধিত্ব করেন। হকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ পান ১৯৭২ সালে। মাহুতটুলী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শামসুল বারী ’৭৪ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেন। ১৯৭৪ থেকে ’৭৮ সাল পর্যন্ত খেলেছেন ঢাকা আবাহনীতে। স্বাধীনতার পর সাতবার লিগ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় শামসুল বারী ১৯৮০ সালে মোহামেডানের পক্ষে খেলেই অবসর নেন। ১৯৮৪ সালে মালয়েশিয়ায় জুনিয়র হকি দলের ম্যানেজার ’৮৫তে ঢাকার দ্বিতীয় এশিয়া কাপে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ডেলিগেট, ’৮৮তে সিউলে দশম এশিয়ান গেমসের বিচারক, ’৮৯-এ ভারতের তৃতীয় এশিয়া কাপ হকিতে ‘জুরি অব আপিল’ মেম্বার, ১৯৯০ ও ’৯৪তে এশিয়ান হকি ফেডারেশনে কংগ্রেস ডেলিগেট এবং জাপানে দ্বাদশ এশিয়ান গেমসে হকি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম শামসুল বারী। বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এই কীর্তিমান সাবেক খেলোয়াড় ও সংগঠকের জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয়নি।
মরহুম শামসুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে), মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী লিমিটেড, ঢাকা মেরিনার ইয়াংস, মাহুতটুলী স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি (বিএসজেসি), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) সহ বিভিন্ন ক্রীড়া সংগঠন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)