সোমবার ● ২৪ মে ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাতের আধারে দৃর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর
রাতের আধারে দৃর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর
নবীগঞ্জ প্রতিনিধি :: রাতের আধারে হিন্দু সম্প্রদায়ের খড়ের ঘর, গোয়ালঘর ও লাকড়ির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘরের মালিক অসহায় কাঞ্চন সুত্রধর স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে বিষয়টি অবহিত করেছেন। এমনকি থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন।
এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামে। ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায় কাঞ্চন সুত্রধর ও তার পরিবার পরিজন এর কাছ থেকে জানা গেছে গত ২২ মে শনিবার রাত ৩ টায় ওই গ্রামের মৃত কামিনী সুত্রধরের পুত্র কাঞ্চন সুত্রধর এর বসতবাড়ির খড়ের ঘর,গোয়ালঘর ও লাকড়ির ঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে ওই বাড়ির অন্যান্য লোকজন ও গ্রামবাসীর সহযোগিতায় আপ্রাণ চেষ্টা ও প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে ঘরের মালিক ক্ষতিগ্রস্থ কাঞ্চন সুত্রধর জানান তার পাশাপাশি খড়েরঘর,গোয়ালঘর ও লাকড়ির তিনটি ঘর ও বিভিন্ন প্রজাতির গাছ- গাছালি পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে তিনি থানায় লিখিতভাবে সাধারণ ডায়েরী (জিডি) করবেন বলে জানিয়েছেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ