বুধবার ● ২৩ জুন ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে আওয়ামীলীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মহালছড়িতে আওয়ামীলীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে আওয়ামীলীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। আজ ২৩ জুন সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ।
এদিকে বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি চিন্তা হরণ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা যুব লীগ এর সভাপতি দীপন ধর, সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি আবদুর রসিদ, ছাত্রলীগ নেতা রোকন মিয়া, রিপন ওঝা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি লিটন আচার্য, সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের