শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু
সোমবার ● ২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইমুনা মাহি (১৯) নামে গৃহবধূর ফাঁসিতে ঝুলে মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সাহেরখালীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোরের বাজার এলাকার বেলু ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে।

মাইমুনা ১২ নং খৈয়াছরা ইউনিয়নের নিজ তালুক গ্রামের মেহেরুল্লাহ মুন্সী বাড়ির মৃত নিজাম উদ্দিনের মেয়ে। তিনি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।
নাম প্রকাশ না করার শর্তে মাইমুনার শ্বশুর বাড়ির বিশ্বস্ত সূত্রে জানা যায়, চার মাস আগে মাইমুনার সঙ্গে সাহেরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোরের বাজার এলাকার বেলু ড্রাইভার বাড়ির ইউনুস মিয়ার ছেলে দুবাই প্রবাসী ইকবাল হোসেন রিপনের বিয়ে হয়।
নিজামপুর কলেজে পড়াকালীন মায়মুনার অনেক বন্ধ বান্ধব তৈরি হয়।

বিয়ের পরেও বেশিরভাগ সময় তাদের সাথে কথা বলা এবং যোগাযোগ করতে অভ্যস্থ ছিলো। তার পড়াশোনা নিয়েও গত কিছুদিন ধরে স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের সাথে মনোমালিন্য চলছে। এজন্য স্বামী রিপনকে নিয়ে মাইমুনা আলাদা হয়ে যায়। মাইমুনার শ্বাশুড়ি তার ভাসুর সুমনের সাথে থাকে। শনিবার দুপুরে স্বামী-স্ত্রী দুইজনই একসঙ্গে দুপুরের খাবার খান। বিকালে স্বামী রিপন আছরের নামাজ পড়ে এসে দেখেন দরজা খোলা এবং ভেতরে গিয়ে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার স্ত্রী ঘরের তীরের সঙ্গে ঝুলে আছে।

নিহত মাইমুনার বোন রাজিয়া সুলতানা অভিযোগ করেন, শাশুড়ি প্রায় সময় আমার বোনকে বকাঝকা করতেন এবং খোঁচা মেরে কথাবার্তা বলতেন। এজন্য সে তার শ্বাশুড়ি থেকে আলাদা হয়ে যায়। শনিবারও মাইমুনাকে বকাঝকা করেছেন।
এজন্য সে আত্মহত্যা করেছে।

সাহেরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন দুলাল বলেন, আছরের নামাজের পর মেয়ের ভাসুর সুমন ফোন দিয়ে বলে আমার ছোট ভাই রিপনের বউ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তবে কি কারণে আত্মহত্যা করছে তা এখনও জানা যায়নি।

গৃহবধূ মায়মুনা মাহির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত সে বিষয়ে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





আর্কাইভ