সোমবার ● ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুরিতে ব্যর্থ হয়ে বের হল শাড়ী পড়ে
চুরিতে ব্যর্থ হয়ে বের হল শাড়ী পড়ে
রাউজান প্রতিনিধি :: তাঁর নাম সাইফুদ্দিন, বয়স ১৮ বছরের কম নয়, পেশায় একজন চোর। টার্গেট করেই চুরি করে সেই। তার একটি কৌশল আছে। তা হলো চুরির জন্য ঘরে প্রবেশ করার সময় থাকে এক পোশাক। চুরি করতে পারুক আর না পারুক বের হয় অন্য পোশাক পরে।
আজ ২ আগষ্ট সোমবার ভোরে রাউজান পৌরসভার জলিল নগর এলাকায় বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে মাইক্রো কার স্টেশন এলাকায়। প্রবাসী বেলাল উদ্দিনের মালিকানাধীন বেলাল উদ্দিনের বাসায় চুরি করতে উঠেছিল জিন্স প্যান্ট আর টি-শার্ট পরে।
চুরিতে ব্যর্থ হয়ে বের হলেন শাড়ী, ব্লাউজ আর পেটিকোট পড়ে। অনেকটাই নারীর বেশ ধরে। অবশেষে দারোয়ানের হাতে ধরা। যে বাসায় উঠেছিল সে বাসায় এর আগে ২১ শে জানুয়ারি একটি চুরির ঘটনা ঘটে।
সিসিটিভির ফুটোজে দেখা যায়, একই কৌশল অবলম্বন করা হয়েছে। মদিনা টাওয়ারের বেলকনির দিয়ে বাসায় ঢুকে নগদ একলাখ টাকাসহ প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার দিন বেলাল উদ্দিনের স্ত্রী, রূপসা আকতার ছেলেকে স্কুলের ভর্তি করানোর জন্য শহরে ছিলেন। সোমবারও বেলাল উদ্দিন ও তার স্ত্রী বাসায় ছিলেন না।
জানা যায়, চোর সাইফুদ্দিন রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের আরব নগর এলাকার মোহাম্মদ বাসেকের ছেলে। প্রকৃতপক্ষে সে একজন কৌশলী চোর।
এবিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, দারোয়ান কৌশলী চোরকে ধরার পর বাসার মালিক থানায় খবর দেয়৷ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আটক করে থানায় আনা হয়েছে, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা