শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৯ গাড়ী চালককে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৯ গাড়ী চালককে জরিমানা
শনিবার ● ১৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৯ গাড়ী চালককে জরিমানা

ছবি : সংবাদ সংক্রান্তউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে সরকারী নির্দেশ অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে এবং স্বাস্থ্য বিধি না মানায় নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ আজ ১৪ আগষ্ট শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জন পরিবহন চালককে নগদ ২ হাজার ১ শত টাকা জরিমানা আদায় করেছেন ।
এ সময় এস আই কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন,নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

উল্লেখ্য সরকার গত ১১ আগস্ট থেক সারাদেশে লকডাউন তুলে দিয়ে পুর্বের ন্যায় স্বাভাবিক যাত্রী নিয়ে পুর্বের ভাড়ায় সিএনজি,অটোরিক্সাসহ পরিবহন চলাচলের অনুমতি দেয়। কিন্তু এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু চালকরা নবীগঞ্জ-শেরপুর, নবীগঞ্জ- হবিগঞ্জ,নবীগঞ্জ- আউশকান্দি,নবীগঞ্জ- ইনাতগঞ্জ,নবীগঞ্জ-মার্কুলী,নবীগঞ্জ- আইনগাও, নবীগঞ্জ- বানিয়াচুংসহ প্রতিটি সড়কে সরকারী নির্দেশনার প্রতি তোয়াক্কা না করে মনগড়াভাবে প্রতি সড়কেই পুরো যাত্রী নিয়ে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১০থেকে ৩০ টাকা বেশি আদায় করে। এ নিয়ে যাত্রী চালকের মাঝে প্রতিদিনই বাকবিতন্ডারও সৃষ্টি হয় এমনকি অনেক চালকরা সাধারন যাত্রীদের সাথে অশোভন আচরনও করার অভিযোগ পাওয়া যায়।
বিষয়টি প্রশাসনের নজরে দিলে এবং এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে গতকাল এ নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির পিতা আনছার শিকদারের ইন্তেকাল

প্রতিনিধি :: নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদারের পিতা উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বিশিষ্ট প্রবীণ মুরব্বি মো. আনছার শিকদার (৮০) আর নেই, ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷ তিনি আজ ১৪ আগষ্ট সকাল ৬টা ৫০ মিনিটে তাঁর নিজ বাস ভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ ঐদিন বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ীতে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন, সাংবাদিক মো. সরওয়ার শিকদারের মামা মাওলানা আব্দুল মোছাব্বির৷ মৃত্যুকালে তিনির স্ত্রী,৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন ৷
এলাকায় একজন সাদা মনের মানুষ হিসেবেই তাঁর অত্যন্ত সুখ্যাতি ছিল৷ জানাজার নামাজে অংশ গ্রহন করেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ্ আবুল খায়ের,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি,এম সালাম,সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি শাহ্ সুলতান আহমেদ,সাধারন সম্পাদক মো. সেলিম তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, নির্বাহী সদস্য এম,মুজিবুর রহমান,এম এ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া,সলিল বরন দাশ, সদস্য এটি,এম, জাকিরুল ইসলাম,সদস্য নাবেদ মিয়া, সদস্য ছনি চৌধুরী, শিক্ষক আব্দুল মালিক,এলেমান আহমদ চৌধুরী,সংবাদপত্র এজেন্ট মোশাহিদ মিয়া, সাংবাদিক নিয়ামুল করিম অপু,সাংবাদিক আলাল মিয়া, বিএনপি নেতা আবুল কালাম মিটু, আবু বক্কর, রাসেল আহমদ, মামুন আহমেদ, ব্যবসায়ী সুমন চৌধুরী, জাপা নেতা চাঁন মিয়া প্রমুখ৷
এতে অংশ গ্রহন করেন সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মুসল্লিগন৷ এদিকে সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে সাংবাদিক মো. সরওয়ার শিকদারের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপণ করেছেন হবিগঞ্জ -১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)