শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » দু’জনের প্রেমের সম্পর্ক উভয় পরিবারের কেউ মেনে না নেয়ায়
প্রথম পাতা » খুলনা বিভাগ » দু’জনের প্রেমের সম্পর্ক উভয় পরিবারের কেউ মেনে না নেয়ায়
রবিবার ● ১৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দু’জনের প্রেমের সম্পর্ক উভয় পরিবারের কেউ মেনে না নেয়ায়

ছবি : সংবাদ সংক্রান্ত-জাহিদুর রহেমান তারিক।জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের একটি বাড়ি থেকে শনিবার সকালে আবু সাইদ (১৭) ও সোহানা খাতুন (১৪) নামে দুই কিশোর কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুইটি একই আড়ায় ঝুলে ছিল। মেয়েটি নিজের ওড়না আর ছেলেটি গামছা বাধা অবস্থায় ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক জানাজানি হলে দুই পরিবার মেনে না নেওয়ায় এই কিশোর প্রেমিক প্রেমিকা এক সঙ্গে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। আবু সাইদ চাপাতলা গ্রামের আবু সুলতানের ছেলে। অন্যদিকে সোহানা খাতুন নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহাজামালের মেয়ে। সে কাঞ্চনপুর হাই স্কুলে অষ্টম শ্রেনীর ছাত্রী। তারা সম্পর্কে বেয়াই বিয়াইন। স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মেম্বর মোমিনুল ইসলাম জানান, আত্মহননকারী আবু সাইদ তার চাচাতো ভাই আল-আমিনের শ্যালিকা সোহানা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক করে। কথাটি জানাজানি হলে উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। হয়তো এই কারণেই তারা আত্মহত্যা করতে পারে। মেম্বর মোমিনুল ইসলাম আরো জানান লাশ দুইটি সোহানার দুলাভাই আল আমিনের আরেকটি ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিল। শনিবার সকালে দুইটি লাশ এক সঙ্গে ঝুলতে দেখে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। মহেশপুর থানার পুলিশ খবর পেয়ে শনিবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে। দুই জনের শরীরে কালশিটে দাগ ও রক্ত ছিল প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ অভিযোগ করেন। সোহানার বোন শেলী খাতুন জানান, স্কুল বন্ধ থাকার কারণে গত দেড় মাস ধরে সোহানা তার বাড়িতেই ছিল। এই সুযোগে হয়তো তার চাচাতো দেবর সাইদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাই বলে তারা এ ভাবে মারা যাবে তা কল্পনা করতে পারেনি। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দেশব্যাপি সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ :: খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রাম, পটুয়াখালী, মৌলভীবাজারসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলী, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্তসহ অন্যান্যরা। বক্তারা, সারাদেশে সাম্প্রদায়িক হামলায় জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

কমিউনিটি মেডিকেল অফিসার করছেন চোখের অপরেশন
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলার কোটাঁদপুর কলেজ মোড়ে প্রাথমিক চক্ষু রোগ নিরাময় কেন্দ্র ও মেইন স্ট্যান্ড থেকে পোস্ট অফিস মোড়ে যেতে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র দুটিতে ‘কদম আলীর ডিগ্রী নাই’ জাতীয় দুই ব্যক্তি চিকিৎসক দিয়ে যাচ্ছেন। প্রাথমিক চক্ষু রোগ নিরাময় কেন্দ্র রোগী দেখেন ডাঃ সুমন কুমার বালা। আর প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র রোগী দেখেন মনিরুজ্জামান। তথ্য নিয়ে জানা গেছে, সুমন কুমার বালা প্যারামেডিকেল পড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ মাসের ট্রেনিং নিয়েছেন। অন্যদিকে মনিরুজ্জামান খুলনার শিরোমনি হাসপাতালে ডাক্তারের সহকারী হিসাবে চাকরি করতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। মনিরুজ্জামানের কোন একাডেমিক ডিগ্রী নেই। এই দুটি চক্ষু চিকিৎসা কেন্দ্রের বিজ্ঞাপণ দেওয়া ক্যাবল লাইনে। সেখানে প্রচার করা হয় বিনা অপারেশনে চোখের ছানি অপসারণসহ চটকদার বিজ্ঞাপণ। তারা প্রতিদিন একেক জন ৫০ জন করে রোগী দেখেন। ১০০ টাকার ভিজিটে দেন প্রেসক্রিপশন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ চক্ষু পূণর্বাসন কেন্দ্র ও চক্ষু হাসপাতালের প্রধান চিকিৎসক ডাঃ শেখ আব্দুল হালিম জানান, হেলথ এসিসট্যান্ট কিভাবে প্রেসক্রিপশন লেখে আমার জানা নেই। চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সামন্য ভূলে মারাত্বক ক্ষতি হতে পারে। কোটচাঁদপুরের প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রের ডাক্তার মনিরুজ্জামান বলেন, আমি ১১ বছর শিরোমনি হাসপাতালে চাকরি করেছি। ডাক্তারের সাথে কাজ করেছি। সেই অভিজ্ঞতার আলোকেই রোগী দেখি। কোন সমস্যা হয় না। ঝিনাইদহ সিভিল সার্জন আমার বিষয়ে জানেন। ডাঃ সুমন কুমার বালা বলেন, আমি প্যারামেডিকেল থেকে ৪ বছরের ডিপ্লোমা করেছি। ট্রেনিং নিয়েছি। আমি এখানে চাকরি করি। আমার সার্টিফিকেট যা আছে সব সঠিক। কিছুতো একটা করতে হবে। আমি এখানে চাকরি করি। তথ্য নিয়ে জানা গেছে, কোটচাঁদপুরের কলেজ স্ট্যান্ডে প্রাথমিক চক্ষু রোগ নিরাময় কেন্দ্রের মালিক ভুমি অফিসের কর্মচারী। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জরুরী জুম মিটিংয়ে থাকায় তিনি বক্তব্য দিতে পারেন নি।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)