সোমবার ● ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » বিডি ফিন্যান্সিয়ালনিউজ‘র মফস্বল ইনচার্জ হলেন জোবায়ের
বিডি ফিন্যান্সিয়ালনিউজ‘র মফস্বল ইনচার্জ হলেন জোবায়ের
এনামুল হক,ময়মনসিংহ :: দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল ‘বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪.কম-এর মফস্বল ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এইচ এম জোবায়ের হোসাইন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ময়মনসিংহ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৫ জুলাই রবিবার ‘বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪.কম-এর সম্পাদক মোঃ ইউছুফ হোসাইন তাঁকে এই পদোন্নতি দেন।
দায়িত্ব গ্রহণের পর এইচ এম জোবায়ের হোসাইন বলেন, আজকের দিনটি আমার জন্য স্বরণীয় একটি দিন। একই সঙ্গে গুরুত্বপূর্ণও বটে। দায়িত্বই মানুষকে দায়িত্ববান করে তোলে বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে আমার নিজস্ব কিছু ভাবনা আছে। প্রতিষ্ঠানের সব সহকর্মীকে সঙ্গে নিয়ে আমি সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।
তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির চ্যালেঞ্জ নিয়েই এখন সাংবাদিকতা করতে হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই চ্যালেঞ্জ আরও বাড়ছে। আমরা চাইব, প্রযুক্তির কল্যাণে পাঠকের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদটি সবার আগে পৌঁছে দিতে।
১৯৯৮সালে ঢাকা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ইসলাহ’ পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন এইচ এম জোবায়ের হোসাইন। এরপর দীর্ঘ সময় তিনি দৈনিক ভোরের ডাক, দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দি নিউ নেশন, সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন-এর বার্তা সম্পাদকসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি ‘বিডি ফিন্যান্সিয়ালনিউজ ২৪.কম-এর ময়মনসিংহ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সাংবাদিকদের সংগঠন ও সমাজ সেবামূলক সংগঠনের সাথে সম্পৃত্ত রয়েছেন।
এইচ এম জোবায়ের হোসাইন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।





ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড