শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় ওঁত পেতে ধরে নিয়ে আখ ক্ষেতে জোর পূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় ওঁত পেতে ধরে নিয়ে আখ ক্ষেতে জোর পূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় ওঁত পেতে ধরে নিয়ে আখ ক্ষেতে জোর পূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রর্তীকি ছবি ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় নানার বাড়ি থেকে নিজের বাড়িতে আসার পথে থেকেই ওঁত পেতে থেকে ধরে আখ ক্ষেতে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুয়েল মিয়া (২১) নামের এক বখাটের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন নির্যতনের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা।ঘটনার পর থেকেই বখাটে জুয়েল পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানান।

সোমবার (২৩ আগষ্ট) সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (২২ আগস্ট) ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন নির্যতনের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা। এরও আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের আখ ক্ষেতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের মল্লিকবাড়ী শহীদ নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে ও বাড়ির আশেপাশে একা পেলেই প্রেম নিবেদনের পাশাপাশি কুপ্রস্তাব দিতো তাদেরই প্রতিবেশি নয়নপুর গ্রামের ইছব আলীর ছেলে বখাটে জুয়েল মিয়া।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার নানার বাড়ি থেকে নিজের বাড়িতে আসার পথে আগে থেকেই ওঁত পেতে থাকা বখাটে জুয়েল তাকে ধরে পাশ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বখাটে জুয়েল দৌড়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় রোববার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে জুয়েল মিয়াকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।





আর্কাইভ