শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্র সেতু নির্মান ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্র সেতু নির্মান ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রহ্মপুত্র সেতু নির্মান ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র সেতু নির্মান ও ফেরি সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সোমবার গাইবান্ধা নাগরিক মঞ্চ বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড় এলাকা গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এক পর্যায়ে বিক্ষুব্ধ নাগরিকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ বাঁধা দেয়। কিন্তু পুলিশি বাঁধা উপেক্ষা করেই সড়ক অবরোধ করে সমাবেশ চলে এবং পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

নাগরিক মঞ্চের জ্যেষ্ঠ সদস্য ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংগঠনের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, মিহির ঘোষ, মোস্তাফিজুর রহমান মুকুল, গোলাম মারুফ মনা, জিয়াউল হক জনি, রকিবুল ইসলাম রিটন, সাবেক পৌর মেয়র জিএম চৌধুরী মিঠু, জাহাঙ্গীর কবীর তনু, অধ্যাপক রোকেয়া খাতুন, আলমগীর কবীর বাদল, মঞ্জুর আলম মিঠু, নিলুফার ইয়াসমিন শিল্পী, নূর মোহাম্মদ বাবু, মোক্তাদুর রহমান মিঠু, শামীম আরা মিনা প্রমুখ।

বক্তারা বলেন বালাসীঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর জন্য বিআইডাব্লিউটিএ ১৪৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনালসহ অবকাঠামো নির্মাণ করেছে। কিন্তু সম্প্রতি বিআইডাব্লিউটিএর এক প্রতিবেদনে এই পথে আর ফেরি চালু করা সম্ভব নয় বলে উল্লেখ করা হয়। সম্ভাব্যতা যাচাই বাছাই ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করায় এই ফেরি রুটটি চালু করা সম্ভব হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানায়।

বক্তারা আরও বলেন এর জন্য দায়ী কে, কার বা কাদের স্বার্থে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল?
বক্তারা এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি ও দুর্নীতির উৎস খুঁজে বের করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তারা বালাসিতে ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)