বুধবার ● ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
মিরসরাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে প্রণব বণিক (৩৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
আজ বুধবার ১ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকায় অবস্থিত মহিউদ্দিন ম্যানশনের ২য় তলার ভাড়া বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত প্রণব বণিক জোরারগঞ্জ ইউনিয়নের বণিকপাড়া গ্রামের নান্টু বণিকের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে বারইয়াহাট পৌর বাজারের বিশ্বস্ত একজন স্বর্ণ ব্যবসায়ী জানান, প্রনব বনিক ঋণগ্রস্ত থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দায়ের করেননি।





রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা