শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » বিপৎসীমার ৪০ সে.মি. উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, নিম্নাঞ্চল প্লাবিত
প্রথম পাতা » গাইবান্ধা » বিপৎসীমার ৪০ সে.মি. উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, নিম্নাঞ্চল প্লাবিত
বুধবার ● ১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপৎসীমার ৪০ সে.মি. উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, নিম্নাঞ্চল প্লাবিত

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন।সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

পানি বৃদ্ধির ফলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উড়িয়া, গজারিয়া, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী ও ফজলুপুর ইউনিয়নে আমন বীজতলা, রোপা আমন, পাট, মরিচ, বেগুন, পটলসহ নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল তলিয়ে গেছে।

এদিকে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি হতে রতনপুর এবং মশামারী হতে ভুষিরভিটা যাওয়ার রাস্তাসহ বেশ কয়েকটি রাস্তা তলিয়ে যাওয়ায় ওই এলাকার লোকজনের দুর্ভোগ বেড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফুলছড়ির রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি হাঁটু পানিতে নিমজ্জিত হয়েছে।

পানি বৃদ্ধির কারণে নদীর স্রোত বেড়ে যাওয়ায় কামারজানি ইউনিয়নের ৫টি ওয়ার্ডে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৮০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন বলে জানান কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকাল ৩টা থেকে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বুধবার ৩টা পর্যন্ত ১৪ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ১০ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে নদীর তীরবর্তী নিচু এলাকা এবং চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

৮০% মানুষকে টিকা প্রদানের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা :: করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের উপর্যুক্ত ক্ষতিপুরণ ও ডিসেম্বরের মধ্যেই নূন্যতম ৮০% মানুষকে টিকা প্রদানের দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অ্যাড. নওশাদুজ্জামান নওশাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বীরেন চন্দ্র শীল, জাহেদুল ইসলাম, চপল সরকার, কৃষ্ণ চন্দ্র পাল, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা মিনা প্রমুখ।

বক্তারা বলেন, গত প্রায় দুই বছরে করোনা পরিস্থিতিতে নিম্ন আায়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সবকিছু হারিয়েছে। সরকারী আর্থিক প্রণোদনা না পেলে এই মানুষরা কোনভাবেই উঠে দাঁড়াতে পারবেনা। সেজন্য নেতৃবৃন্দ অবিলম্বে ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের জন্য আর্থিক প্রণোদনা এবং গরীব-নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূল্যে রেশন সরবরাহের দাবী জানান।

বক্তারা আগামী ডিসেম্বরের মধ্যেই ন্যূনতম ৮০% মানুষকে টিকা প্রদান ও করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা ও উপজেলা হাসপাতালে আইসিইউসহ সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করতে সরকারের প্রতি আহবান জানান।

নেতৃবৃন্দ অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ কিন্ডারগার্টেন ও নন এমওপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত এক বছরের বেতন-ভাতা এবং প্রতিষ্ঠান চালু করতে সরকারী আর্থিক প্রণোদনা দাবী করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)